Assam: প্রবল বর্ষণের জেরে ভূমিধসে নিহত ৪

আসামে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। জানা গিয়েছে, মঙ্গলবার গুয়াহাটির বোরাগাঁওয়ের কাছে নিজারাপার এলাকায় ভূমিধসে চারজনের মৃত্যু হয়েছে। গুয়াহাটির ডিসিপি ওয়েস্ট নবনীত মহন্ত জানিয়েছেন, যেখানে ভূমিধসের ঘটনা ঘটেছে সেখানে চারজন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আসামে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। জানা গিয়েছে, মঙ্গলবার গুয়াহাটির বোরাগাঁওয়ের কাছে নিজারাপার এলাকায় ভূমিধসে চারজনের মৃত্যু হয়েছে।

গুয়াহাটির ডিসিপি ওয়েস্ট নবনীত মহন্ত জানিয়েছেন, যেখানে ভূমিধসের ঘটনা ঘটেছে সেখানে চারজন শ্রমিক বসবাস করছিলেন। তারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে মারা যায়। তাদের দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, নিহতরা ওই এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন এবং নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন।

   

সহকারী পুলিশ কমিশনার নন্দিনী কাকাতি বলেন, “আমরা আশপাশের স্থানীয়দের কাছ থেকে জানতে পারি, ওই বাড়িতে চারজন শ্রমিক বসবাস করছিলেন এবং রাতে ঘুমানোর সময় হয়তো তারা এ ঘটনা সম্পর্কে অবগত ছিলেন না। বাড়ির দেওয়াল ভেঙে পাহাড়ের মাটি ঘরে ঢুকে ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েন শ্রমিকরা। এখন পর্যন্ত, আমরা জানতে পেরেছি যে চারজন ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়েছে এবং আমাদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। চারজনের মধ্যে তিনজন ধুবুরির বাসিন্দা এবং একজন কোকরাঝাড়ের বাসিন্দা। তারা ভাড়া বাড়িতে থাকতেন এবং ভবন নির্মাণের কাজে নিযুক্ত ছিলেন” ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google