Mumbai: নির্মীয়মাণ বহুতলে বিপত্তি, মৃত তিন

একটি নির্মীয়মাণ বহুতলে বিপত্তির ঘটনা ঘটল মঙ্গলবার দুপুরে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে জানা গিয়েছে যে মুম্বইয়ের (Mumbai) একটি নির্মীয়মাণ বহুতলে ভারা বাঁধতে দিয়ে তিন শ্রমিক মারা গিয়েছে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Mumbai building collapse

একটি নির্মীয়মাণ বহুতলে বিপত্তির ঘটনা ঘটল মঙ্গলবার দুপুরে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে জানা গিয়েছে যে মুম্বইয়ের (Mumbai) একটি নির্মীয়মাণ বহুতলে ভারা বাঁধতে দিয়ে তিন শ্রমিক মারা গিয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে মুম্বই শহরের সোনি ওয়াদি এলাকার কল্পনা চকে। আর জানা গিয়েছে মঙ্গলবার দুপুর একটা নাগাদ ঘটনাটি ঘটে। নির্মীয়মাণ বহুতলটি চব্বিশ তলার। তবে এইদিন সেই বহুতলের ষোলো তলায় তারা কাজ করছিলেন। তবে ঠিক কীভাবে এই বিপত্তি তা জানা যায়নি।

   

বৃহৎ মুম্বই কর্পোরেশনের তরফে জানানো হয়েছে যে আহতদের দ্রুত কান্দিভালি হাসপাতালে নিয়ে গেলে তিনজনকে মৃত ঘোষণা করা হয় এবং একজনকে গুরুতর আহত ঘোষণা করা হয়।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google