আগামী মঙ্গলবার আরজি করের সুপ্রিম শুনানিতে প্রাধান্য পেতে চলেছে এই তিনটি বিষয়

তিলোত্তমার বিচার চেয়ে দিকে দিকে গর্জে উঠেছে আমজনতা৷ একমাসের বেশি কেটে গেলেও এখনও কোনও সঠিক সুরাহা মেলেনি৷ সাতদিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে বসে রয়েছেন জুনিয়ার চিকিৎসকেরা৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে ...

By Suparna Parui

Published:

Follow Us

তিলোত্তমার বিচার চেয়ে দিকে দিকে গর্জে উঠেছে আমজনতা৷ একমাসের বেশি কেটে গেলেও এখনও কোনও সঠিক সুরাহা মেলেনি৷ সাতদিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে বসে রয়েছেন জুনিয়ার চিকিৎসকেরা৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়ার চিকিৎসকদের বৈঠক বারে-বারে ভেস্তে গিয়েছে৷ জট কাটেনি এখনও৷ আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে (Supreme Hearing on Tuesday)আরজি কর মামলার পরবর্তী শুনানি রয়েছে।

সকলের মনেই রয়েছে একাধিক প্রশ্ন৷ কী কী বিষয় থাকতে পারে এদিন৷ বিশেষজ্ঞদের মতে, মঙ্গলবারের শুনানি মূলত তিনটি দিকে নজর থাকবে সুপ্রিমকোর্টের। প্রথম, তিলোত্তমার ধর্ষণ খুনের অভিযোগে সিবিআই গ্রেফতার করেছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এই জোড়া গ্রেফতারি৷ দ্বিতীয়ত, আরজি কর কাণ্ডে মঙ্গলবারের শুনানির আগেই আন্দোলনকারী জুনিয়ার চিকিৎসকদের বদল হয়েছে আইনজীবী৷ সুপ্রিম কোর্টের আইনজীবী গীতা লুথারার পরিবর্তে জুনিয়র চিকিৎসকদের হয়ে সওয়াল করবেন আইনজীবী ইন্দিরা জয় সিংহ। মূলত এই বিষয় গুলিকেই প্রধান হিসেবে প্রাধান্য দেওয়া হবে বলে শোনা গিয়েছে৷

   

ভিডিও নিউজ দেখুন

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google