Jhalda municipality: আস্থা ভোটে জিতে ঝালদা পুরসভার কংগ্রেসের দখলে

৭-০ ভোটে জিতে ঝালদা পুরসভা (Jhalda municipality) দখল নিল কংগ্রেস। হাইকোর্টের নির্দেশে পুরুলিয়ার ঝালদা পুরসভায় আস্থা ভোটে জিতে গেল কংগ্রেস। এই আস্থা ভোটকে ঘিরে রাজনৈতিক হাওয়ায় গরম হয়ে ...

By Rana Das

Published:

Follow Us
Congress took over Jhalda municipality by winning 7-0 votes

৭-০ ভোটে জিতে ঝালদা পুরসভা (Jhalda municipality) দখল নিল কংগ্রেস। হাইকোর্টের নির্দেশে পুরুলিয়ার ঝালদা পুরসভায় আস্থা ভোটে জিতে গেল কংগ্রেস। এই আস্থা ভোটকে ঘিরে রাজনৈতিক হাওয়ায় গরম হয়ে উঠেছিল। কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের পর তীব্র বিতর্কের মাঝে উপনির্বাচনে জয়ী হন তাঁর ভাইপো মিঠুন কান্দু। আর বোর্ড পরিচালনায় বিস্তর গলদের অভিযোগ তুলে নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায় সমর্থন তুলে নেন।

এর আগে আরও এক নির্দল কাউন্সিলর তৃ়ণমূল পক্ষ ত্যাগ করেন। সংখ্যালঘু হয়ে পড়ে তৃ়ণমূল পুরবোর্ড। এরপরই অনাস্থা ঘোষণা করে কংগ্রেস। আদালতের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। হাইকোর্টের নির্দেশে ঝালদা পুরসভায় আস্থাভোটে তৃণমূল বিপর্যস্ত।

   

‌পুরভোটে দীর্ঘ ক্ষমতায় থাকা বরহমপুর কংগ্রেসের হাতছাড়া হয়েছে।
‌ঝালদায় জয়ী হয়ে বহরমপুর হারানোর বেদনা ভুলল কংগ্রেস
‌একমাত্র নদীয়ার তাহেরপুর সিপিআইএমের দখলে
‌তাহেরপুর ছাড়া বাকি সবেতে জয়ী তৃণমূল কংগ্রেস
‌বিরোধী দল বিজেপি পুরনির্বাচনে শূন্য পেয়েছে

ঝালদা পুরসভার মোট ১২টি আসন। পুরসভা ভোটের পর ত্রিশঙ্কু হয়েছিল ফলাফল। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস উভয়ের ভাগ্যেই ৫টি করে আসন জুটেছিল। ২টি আসনে জিতেছিল নির্দল। পুরবোর্ড গঠন করতে ৭টি আসন থাকতে হবে। দুই নির্দল কাউন্সিলর কংগ্রেসের দিকে যাওয়ায় হাত শিবির বোর্ড দখলের পথে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google