Weather Today: বাংলাদেশে থাকা ঘূর্ণাবর্ত চুরি করেছে শীত, ডিসেম্বর যেন বসন্তকাল!

Weather Today: উধাও জাঁকিয়ে শীত। ভোরের দিকে একটু ঠান্ডা থাকলেও, বেলা বাড়তেই  শীতের পোশাক গায়ে নাজেহাল। আবহাওয়া দফতর জানিয়েছে, আবহাওয়া আপাতত একই রকমের থাকবে। আগামী দিন পাঁচেক আবহাওয়ার ...

By Rana Das

Published:

Follow Us
kolkata winter

Weather Today: উধাও জাঁকিয়ে শীত। ভোরের দিকে একটু ঠান্ডা থাকলেও, বেলা বাড়তেই  শীতের পোশাক গায়ে নাজেহাল। আবহাওয়া দফতর জানিয়েছে, আবহাওয়া আপাতত একই রকমের থাকবে। আগামী দিন পাঁচেক আবহাওয়ার পরিস্থিতি একই রকমের থাকবে। আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। বাংলাদেশের ওপরে ঘূর্ণাবর্তের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগের ওপরে। যে কারণে এই পরিস্থিতি।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য দার্জিলিং-এর দু-একটি জায়গায় বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কালিম্পং-এর দু-একটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।  শুক্রবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে আগামী তিন দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু-একটি জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

   

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং শুক্রবার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন পাঁচেকে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, আগামী দিন তিনেক দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোনও না কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google