Weather: মাঝ ফাল্গুনেই অনুভূত গরম, আরও বাড়বে তাপমাত্রা

ক্যালেন্ডারের পাতায় সবেমাত্র ফাল্গুন মাসের মাঝামাঝি। আর এরই মধ্যে অনুভূত হতে শুরু করেছে গরম। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আরও বাড়তে চলেছে তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার শুকনোই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Summer Sun

ক্যালেন্ডারের পাতায় সবেমাত্র ফাল্গুন মাসের মাঝামাঝি। আর এরই মধ্যে অনুভূত হতে শুরু করেছে গরম। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আরও বাড়তে চলেছে তাপমাত্রা।

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার শুকনোই থাকবে আবহাওয়া। আকাশ থাকবে পরিষ্কার। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৮ শতাংশ, ন্যূনতম ৩৬ শতাংশ।

   

এদিন কলকাতা ও শহরতলিতে বৃষ্টি না হলেও অতি হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমদিকের কয়েকটি জেলায়। বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং জেলায়। ভূমধ্যসাগরের শীতল হাওয়া রাজ্যে প্রবেশ করছে। এই হাওয়া গরম বাতাসের সঙ্গে মিশে জলীয় বাষ্প ভরা মেঘের সৃষ্টি করছে। তার জেরেই হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google