East Bengal: আগামী মরশুমে ফের লাল-হলুদে আসার সম্ভাবনা প্রবল সুব্রত পালের

আসছে মরশুমে ফের লাল হলুদ জার্সিতে দেখা যেতে পারে সুব্রত পাল’কে। ইতিমধ্যে ইস্টবেঙ্গলের (East Bengal) তরফে তার সাথে মৌখিক কথাবার্তা সারা হয়ে গেছে বলেই শোনা যাচ্ছে।তার সাথে চুক্তি ...

By Rana Das

Published:

Follow Us
Subrata Pal

আসছে মরশুমে ফের লাল হলুদ জার্সিতে দেখা যেতে পারে সুব্রত পাল’কে। ইতিমধ্যে ইস্টবেঙ্গলের (East Bengal) তরফে তার সাথে মৌখিক কথাবার্তা সারা হয়ে গেছে বলেই শোনা যাচ্ছে।তার সাথে চুক্তি শেষ হয়েছে হায়দ্রাবাদ এফসি’র।নতুন করে সুব্রত’র সাথে আলোচনা না বসায় তিনি এখন ফ্রি এজেন্ট । তাই আসছে মরশুমে তিনি ইস্টবেঙ্গলে আসবেন কিনা,সেটা হয়তো আগামী সপ্তাহের মধ্যে স্পষ্ট হয়ে যাবে।

এদিকে, এবার সবুজ মেরুন শিবিরের সাথে জুড়লো স্প‍্যানিশ ফরোয়ার্ড Sergio Castel Martínez এর নাম।স্পেনের UE Rubí – তে খেলা শেষে করা এই ফুটবলার পরবর্তী সময়ে খেলেছেন CA Osasuna,CD Tudelano,CD Lealtad, Las Rozas CF এর মতো ক্লাবে।খেলেছিলেন অস্ট্রেলিয়ার Bendigo City FC – তে।

   

২০১৯ সালে অ্যাটলেটিকো মাদ্রিদের বি টিমে যোগদান করেন।পরে সেখান থেকে লোনে আসেন জামশেদপুর এফসি’তে।বর্তমানে খেলছেন Unión Deportiva Ibiza তে,যা স্পেনের একটি তৃতীয় ডিভিশন ক্লাব।ইতিমধ্যে তার এজেন্ট মারফত তার সাথে যোগাযোগ করেছে এটিকে মোহনবাগান শিবির এমনটাই শোনা যাচ্ছে, যদিও তার তরফে কোনো সবুজ সংকেত দেওয়া হয়নি বলেই জানা গিয়েছে শেষ অবধি।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google