Ukraine War: আমেরিকা সহ বিভিন্ন দেশের জন্য নিষেধাজ্ঞা জারি করছে রাশিয়া

রাশিয়া জানিয়েছে পশ্চিমি দেশগুলোর দেওয়া নিষেধাজ্ঞার জবাব দিতে কাজ করছে তারা। রুশ সংবাদ সংস্থা তাস জানাচ্ছে এই খবর। রাশিয়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, পশ্চিমি দেশগুলির ওপর আরোপিত নিষেধাজ্ঞা হবে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

রাশিয়া জানিয়েছে পশ্চিমি দেশগুলোর দেওয়া নিষেধাজ্ঞার জবাব দিতে কাজ করছে তারা। রুশ সংবাদ সংস্থা তাস জানাচ্ছে এই খবর।

রাশিয়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, পশ্চিমি দেশগুলির ওপর আরোপিত নিষেধাজ্ঞা হবে কঠোর। এর প্রভাব পড়বে পুরো বিশ্বে।

   

ইউক্রেনে হামলা করার পর রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। আল জাজিরার খবর, এই নিষেধাজ্ঞার কারণে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর অর্থনৈতিকভাবে সবচেয়ে খারাপ সময় পার করছে রাশিয়া। তাই রাশিয়াও এখন পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করে তাদের চাপে ফেলতে চায়। 

মঙ্গলবার রাশিয়ার তেল ও গ্যাসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগেই রাশিয়া হুঁশিয়ারি দিয়েছিল যদি যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দেয় তাহলে তাদের প্রতি ব্যারেল তেল কিনতে হবে ৩০০ ডলার বা তারও বেশি দামে। 

রাশিয়া জানিয়েছে, প্রতি বছর ইউরোপের প্রয়োজন হয় ৫০০ মিলিয়ন টন তেল। এরমধ্যে ৩০ ভাগ, মানে ১৫০ মিলিয়ন টন তেলের যোগান দেয় রাশিয়া। সঙ্গে প্রতি বছর ৮০ মিলিয়ন টন পেট্রোকেমিকেলের যোগানও দেয় দেশটি।

ইতিমধ্যেই বিশ্ব জ্বালানি বাজারে দাম বাড়তে শুরু করেছে। রাশিয়ার সরবরাহ বন্ধ হলে আরও সংকট তৈরি হবে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google