Reliance Development League: ডার্বি জয় ইস্টবেঙ্গলের, কুশের জোড়া গোলে উড়ে গেল সবুজ-মেরুন

বহু প্রতিক্ষার অবসান ঘটিয়ে আজ ডার্বি জিতল ইস্টবেঙ্গল (East Bengal)। নির্ধারিত সময়ের শেষে ২-০ গোলে এটিকে মোহনবাগানকে (ATK Mohun Bagan) পরাজিত করল লাল-হলুদ ব্রিগেড। দ

By Rana Das

Published:

Follow Us
Kush Chhetry Celebrates Goal for East Bengal in Reliance Development League Match Against ATK Mohun Bagan

বহু প্রতিক্ষার অবসান ঘটিয়ে আজ ডার্বি জিতল ইস্টবেঙ্গল (East Bengal)। নির্ধারিত সময়ের শেষে ২-০ গোলে এটিকে মোহনবাগানকে (ATK Mohun Bagan) পরাজিত করল লাল-হলুদ ব্রিগেড। দলের হয়ে জোড়া গোল করেন কুশ ছেত্রী। আজকের এই জয়ের ফলে ডেভলপমেন্ট লিগের (Reliance Development League) পূর্ব জোনের একেবারে শীর্ষে উঠে গেল মশাল বাহিনী। চলতি মরশুমে প্রথমবার সবুজ-মেরুন কে পরাজিত করল বিনো জর্জের ছেলেরা।

উল্লেখ্য, এবারের রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগের বহুবার একে অপরের মুখোমুখি হয়েছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল ক্লাব। তবে প্রত্যেকবার ই অমীমাংসিত ভাবে শেষ হয়েছে ম্যাচের ফলাফল। কখনো গোলশূন্য তো কখনো এক-এক গোল। তবে আজ পূর্ন শক্তি নিয়ে ডার্বি জেতার উদ্দেশ্যে মাঠে নেমেছিল কলকাতার দুই প্রধান। তবে শেষ হাসি হাসল ইমামি ইস্টবেঙ্গল শিবির।

   

ম্যাচের ৩৪ মিনিটের মাথায় বাগান রক্ষন ভেঙে বল জালে জড়িয়ে দেন লাল-হলুদের কুশ ছেত্রী। যারফলে ১-০ গোলে এগিয়ে যায় ইমামি ইস্টবেঙ্গল। প্রথমার্ধের শেষে সেই গোলেই এগিয়ে থাকে মশাল বাহিনী। তারপর দ্বিতীয়ার্ধ থেকে বাগান ফুটবলাররা আক্রমণে জোর দিলে সেই সুযোগে পাল্টা আক্রমণ শুরু করে ইস্টবেঙ্গল। যারফলে, ম্যাচের ৬০ মিনিটের মাথায় বাগান ডিফেন্ডারদের পরাজিত করে ম্যাচে দ্বিতীয় গোল করেন কুশ। এতে ২-০ গোলে এগিয়ে যায় লাল-হলুদ।

নির্ধারিত সময়ের শেষে এই ব্যবধানেই ম্যাচ জিতে নেয় ইস্টবেঙ্গল। এই জয়ের ফলে মোহনবাগান কে পিছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসে বিনো জর্জের দল। পাশাপাশি মরশুমে প্রথম ডার্বি জেতে মশাল বাহিনী।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google