
Kolkata, May 1: মাঝপথে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এখন প্লে-অফের দৌড়ে প্রতিটি দল। আজ (১ মে) ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালস-এর বিপক্ষে নামবে রাজস্থান রয়্যালস। জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে দ্বৈরথ শুরু সন্ধ্যে ৭:৩০ মিনিটে।
আরও পড়ুন: ঘরের মাঠে গুজরাটের জয়, শীর্ষে উঠতে পারল না বেঙ্গালুরু
এ মরসুমে ফর্মেই রয়েছে রাজস্থান রয়্যালস। মোট ৯ ম্যাচে ৬টি জিতে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রিয়ান পরাগ ব্রিগেড। আজ ঘরের মাঠের সুবিধাকে কাজে লাগিয়ে দিল্লিকে হারাতে পারলে সম্পূর্ণ সুযোগ দ্বিতীয় বা তৃতীয় স্থানে ওঠার। রাজস্থানের ব্যাটিং বেশ শক্তিশালী। আগ্রাসী মেজাজে খেলছেন বৈভব, যশস্বী। বোলিংয়েও দাগ কাটছে গোলাপী জার্সিধারীরা।
আরও পড়ুন: ফাস্ট বোলার গড়ার বড় উদ্যোগ ! প্রজেক্ট ‘গতিতে’ গতি পাবে বাংলার ক্রিকেট?
উল্টোদিকে, প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস এখনো ফর্ম হাতরাচ্ছে। ৮টির মধ্যে মাত্র ৩টিতে জয়লাভ করে ৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে অক্ষর প্যাটেলের দল। গত ম্যাচে বেঙ্গালুরুর কাছে লজ্জার হার হেরেছে তারা। এখন দেখার আজকের ম্যাচে সেই যন্ত্রণা কাটিয়ে ভালো পারফরম্যান্স দিতে পারে কি না দিল্লি।
পরিসংখ্যান অনুযায়ী, দিল্লি ও রাজস্থান আইপিএল ইতিহাসে মোট ৩০ বার একে অপরের মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করেছে। যেখানে উভয় দলই ১৫ বার করে জিতেছে। এক্ষেত্রে এককভাবে এগিয়ে নেই কোনো একটি বিশেষ দল।
আরও পড়ুন: দুই ম্যাচেই খুলে যাবে বিশ্বকাপের দরজা? আশায় ভারতীয় ফুটবল দল !
আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, শুক্রবার সন্ধ্যায় জয়পুরে আবহাওয়া উষ্ণ থাকবে। তাপমাত্রা প্রায় ৩৭° সেলসিয়াস থাকবে এবং গড় আর্দ্রতা থাকবে ২০ থেকে ৩০ শতাংশের মধ্যে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
সাওয়াই মানসিং স্টেডিয়ামের পিচ সমতল। এই মাঠে বলের বাউন্স চমৎকার। এছাড়া বাউন্ডারিগুলো ছোট। যা বোলারদের জন্য আরও বেশি চ্যালেঞ্জ তৈরি করে। এখানকার আগের ম্যাচে শিশির ছিল। সেই কারণে উভয় দলের অধিনায়কই এখানে রান তাড়া চাইতে পারেন।
রাজস্থান রয়্যালস সম্ভাব্য একাদশ:
বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রিয়ান পরাগ (অধিনায়ক), ডোনোভান ফেরেরা, রবীন্দ্র জাদেজা, দাসুন শানাকা, জোফ্রা আর্চার, নান্দ্রে বার্গার, ব্রিজেশ শর্মা, যশ রাজ পুঞ্জা।
ইমপ্যাক্ট প্লেয়ার: রবি বিষ্ণোই।
দিল্লি ক্যাপিটালস সম্ভাব্য একাদশ:
সাহিল পরাখ, কেএল রাহুল (উইকেটরক্ষক), নীতীশ রানা, সমীর রিজভি, ট্রিস্টান স্টাবস, ডেভিড মিলার, অক্ষর প্যাটেল (অধিনায়ক), দুষ্মন্ত চামিরা, কাইল জেমিসন, কুলদীপ যাদব, টি নটরাজন।
ইমপ্যাক্ট প্লেয়ার: আশুতোষ শর্মা।












