অষ্টম রাউন্ডে অনীশের কাছে হারল ভারতের প্রজ্ঞানন্দ, শীর্ষে থাকার লড়াই এখন চ্যালেঞ্জের

একটা ছোট্ট ভুল। ব্যাস! সেই সুযোগকেই ভারতের গ্র্যান্ডমাস্টারের আর প্রজ্ঞানন্দের বিপক্ষে কাজে লাগালেন অনীশ গিরি। ক্যান্ডিডেটস ২০২৬ দাবা টুর্নামেন্টের অষ্টম রাউন্ডে নেদারল্যান্ডসের এই গ্র্যান্ডমাস্টারের কাছে হেরে বড়সড় ধাক্কা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
R Praggnanandhaa

একটা ছোট্ট ভুল। ব্যাস! সেই সুযোগকেই ভারতের গ্র্যান্ডমাস্টারের আর প্রজ্ঞানন্দের বিপক্ষে কাজে লাগালেন অনীশ গিরি। ক্যান্ডিডেটস ২০২৬ দাবা টুর্নামেন্টের অষ্টম রাউন্ডে নেদারল্যান্ডসের এই গ্র্যান্ডমাস্টারের কাছে হেরে বড়সড় ধাক্কা খেলেন প্রজ্ঞানন্দ। এই হারের ফলে টুর্নামেন্টের শীর্ষে থাকার লড়াই থেকে ছিটকে যেতে পারেন তিনি।

অষ্টম রাউন্ডের এই ম্যাচে কালো ঘুঁটি নিয়ে খেলছিলেন প্রজ্ঞানন্দ। প্রথম থেকে চাল মোটামুটি নিজের দখলে রেখেছিলেন। একটি সময় পর্যন্ত খেলাটি ড্রয়ের দিকেই এগোচ্ছিল। কিন্তু ৩৫ নম্বর চালে একটি ছোট ভুল করেন প্রজ্ঞা। আর সেই সুযোগ হাতছাড়া করেননি অনীশ। ৪৪ নম্বর চালের মাথায় প্রজ্ঞানন্দ হার স্বীকার করতে বাধ্য হন।

   

এই হারের পর ৮ রাউন্ড শেষে প্রজ্ঞানন্দের সংগ্রহ ৩.৫ পয়েন্ট। এই পয়েন্ট নিয়ে তিনি বর্তমানে হিকারু নাকামুরা, ওয়েই ই এবং ম্যাথিয়াস ব্লুবাউমের সাথে যৌথভাবে চতুর্থ স্থানে অবস্থান করছেন। উজবেকিস্তানের জাভোখির সিন্দারভ বর্তমানে ৬.৫ পয়েন্ট নিয়ে সকলের ঊর্ধ্বে ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন।

অন্যদিকে টুর্নামেন্টের প্রথম রাউন্ডে প্রজ্ঞানন্দের কাছে হারলেও, ফিরতি ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে অনীশ গিরি বর্তমানে ৪.৫ পয়েন্ট নিয়ে ফাবিয়ানো কারুয়ানার সাথে যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। টুর্নামেন্টে এখনও ৬টি রাউন্ড বাকি। কিন্তু শীর্ষস্থানে থাকা সিন্দারভকে ধরা প্রজ্ঞানন্দের জন্য এখন পাহাড়প্রমাণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google