৭০০০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা নিয়ে এল Oppo A6k 5G

মুম্বই: বড় ব্যাটারি ও ভালো ক্যামেরার সমন্বয়ে নতুন ফোন নিয়ে এসেছে ওপ্পো। চীনে লঞ্চ হয়েছে Oppo A6k 5G। ৭,০০০mAh ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং মজবুত পারফরম্যান্স , ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
oppo-a6k-5g-launch-7000mah-battery-50mp-camera-price

মুম্বই: বড় ব্যাটারি ও ভালো ক্যামেরার সমন্বয়ে নতুন ফোন নিয়ে এসেছে ওপ্পো। চীনে লঞ্চ হয়েছে Oppo A6k 5G। ৭,০০০mAh ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং মজবুত পারফরম্যান্স , এই ফোনটি বাজেট সেগমেন্টে বেশ আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 6300 প্রসেসর। এটি ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করে। ডিসপ্লের কথা বললে, ৬.৭৫ ইঞ্চির HD+ স্ক্রিন রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০Hz পর্যন্ত। সর্বোচ্চ ১,১২৫ নিটস ব্রাইটনেস পাওয়া যাবে, যা রোদে ব্যবহারেও সুবিধা দেবে।

   

ক্যামেরার দিক থেকে পিছনে রয়েছে ৫০MP প্রাইমারি সেন্সর সহ ডুয়াল ক্যামেরা সেটআপ (২MP মনোক্রোম লেন্স)। সামনে ৮MP সেলফি ক্যামেরা আছে। ভিডিও রেকর্ডিংয়ে ১০x ডিজিটাল জুম সাপোর্ট রয়েছে।

সবচেয়ে বড় আকর্ষণ ৭,০০০mAh ব্যাটারি, যা ৪৫W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া ColorOS 15.0 অপারেটিং সিস্টেম, 5G কানেক্টিভিটি, Wi-Fi 5, Bluetooth 5.4 এবং IP69 + IP68 + IP66 রেটিং রয়েছে , অর্থাৎ ধুলো ও জল থেকে বেশ ভালো সুরক্ষা পাবেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাইড মাউন্টেড এবং ফেস আনলকও সাপোর্ট করে।

দাম কত?
চীনে বেস ভ্যারিয়েন্ট (৮GB + ২৫৬GB) এর দাম CNY ১,৯৯৯ (প্রায় ২৭,০০০ টাকা)।

৮GB + ৫১২GB: CNY ২,১৯৯ (প্রায় ২৯,০০০ টাকা)
১২GB + ২৫৬GB: CNY ২,৩৯৯ (প্রায় ৩২,০০০ টাকা)

তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে Dawn Gold, Sea-Shell White এবং Twilight Blue। বর্তমানে শুধু চীনের বাজারে বিক্রি শুরু হয়েছে। ভারতে কবে আসবে, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। বাজেটের মধ্যে লম্বা ব্যাটারি ব্যাকআপ ও ভালো ক্যামেরা চাইলে Oppo A6k বেশ ভালো অপশন হতে পারে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google