Bihar: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতুর একাংশ, মৃত্যু, আহত ৯

দেশে ফের একবার বড় বিপর্যয় ঘটে গেল। ভেঙে পড়ল ব্রিজ। আজ শুক্রবার বিহারের (Bihar) ভেজা-বাকৌরের মাঝে মারিচার কাছে একটি নির্মীয়মাণ সেতুর একাংশ ভেঙে পড়ে। এই ঘটনায় এখনও অবধি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

দেশে ফের একবার বড় বিপর্যয় ঘটে গেল। ভেঙে পড়ল ব্রিজ। আজ শুক্রবার বিহারের (Bihar) ভেজা-বাকৌরের মাঝে মারিচার কাছে একটি নির্মীয়মাণ সেতুর একাংশ ভেঙে পড়ে। এই ঘটনায় এখনও অবধি একজনের মৃত্যুর খবর মিলেছে। ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই তিব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে।

আজ সকালে সুপৌলে একটি নির্মীয়মাণ সেতুর গার্ডার ভেঙে পড়ে। দুর্ঘটনায় অনেক শ্রমিক চাপা পড়ে গিয়েছেন বলে খবর। এই ঘটনায় প্রায় ৯ জন শ্রমিক আহত হয়েছেন। ইতিমধ্যে স্থানীয়রা আহত ৯ শ্রমিককে হাসপাতালে ভর্তি করেছেন। এদিকে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ। জানা গিয়েছে, সুপৌলের বাকোরে তৈরি হচ্ছিল এই সেতু। সকাল সাতটার দিকে হঠাৎ সেতুর গার্ডার ভেঙে পড়ে। ঘটনার পর সংস্থার সব লোকজন পালিয়ে যায়। ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। 

   

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google