Murshidabad: বোমা বিস্ফোরণে জখম একাধিক, ফের বেলডাঙা সরগরম

মুর্শিদাবাদের (Murshidababad) বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে জখম দুই। আহতরা বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যালে ভর্তি।সরগরম বারবার বেলডাঙায় বিস্ফোরণ হচ্ছে। ভোটের আগে ফের এলাকা কেঁপে গেল। তৃণমূলের অভিযোগের তির কংগ্রেসের বিরুদ্ধে। ...

By Rana Das

Published:

Follow Us

মুর্শিদাবাদের (Murshidababad) বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে জখম দুই। আহতরা বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যালে ভর্তি।সরগরম বারবার বেলডাঙায় বিস্ফোরণ হচ্ছে। ভোটের আগে ফের এলাকা কেঁপে গেল।

তৃণমূলের অভিযোগের তির কংগ্রেসের বিরুদ্ধে। তবে গোটা ঘটনা অস্বীকার করেছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

   

জানা গিয়েছে, বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ। ঘটনায় গুরুতর আহত হয় দুজন। তীব্র শব্দের স্থানীয়রা তড়িঘড়ি ছুটে এসে আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

বিস্ফোরণের ঘটনায় তৃণমূলের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। তাদের দাবি কংগ্রেস সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে। তৃণমূলের এই অভিযোগকে অস্বীকার করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর দাবি, কোনো চক্রান্ত করা হচ্ছে। কংগ্রেসকে ফাঁসানো হচ্ছে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google