মুম্বই লোকালে অতিরিক্ত ভিড়ের চাপ, ট্রেন থেকে পড়ে মৃত ৫

মুম্বই: সোমবার সকালে মুম্বইয়ের সেন্ট্রাল লাইনে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঁচজন যাত্রী। ডিভা ও কোপার স্টেশনের মাঝামাঝি চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় তাঁদের। আহত হয়েছেন ...

By Moumita Biswas

Published:

Follow Us
Mumbai Train Accident

মুম্বই: সোমবার সকালে মুম্বইয়ের সেন্ট্রাল লাইনে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঁচজন যাত্রী। ডিভা ও কোপার স্টেশনের মাঝামাঝি চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় তাঁদের। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

ভিড়ের চাপে বলি পাঁচ

জানা গিয়েছে, দুর্ঘটনার সময় ট্রেনটি যাচ্ছিল ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (CSMT)-এর দিকে। প্রতিদিনের মতো আজও ট্রেনটি ছিল উপচে পড়া ভিড়৷ দরজায় ঝুলে সফর করছিলেন বহু যাত্রী। ভিড়ের চাপে নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই প্রায় ১০–১২ জন পড়ে যান ট্রেন থেকে।

   

স্থানীয়রা ও রেল পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে নিয়ে যান কালওয়ার একটি হাসপাতালে। সেখানেই পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়। মৃতদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে বলে জানা গিয়েছে। পরিচয় শনাক্তের কাজ চলছে।

Read Hindi: ठाणे के मुम्ब्रा में भीड़ के कारण हुआ भयानक हादसा, 5 यात्रियों की मौत

নিরাপত্তা নিয়ে প্রশ্ন Mumbai Train Accident

এই দুর্ঘটনা ঘিরে প্রশ্ন উঠছে মুম্বই লোকালের নিরাপত্তা ব্যবস্থা ও যাত্রী ব্যবস্থাপনা নিয়ে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই লাইনে যাতায়াত করেন। কিন্তু অতিরিক্ত ভিড় সামাল দিতে পর্যাপ্ত ট্রেন বা আধুনিক নিরাপত্তা ব্যবস্থার অভাব দীর্ঘদিন ধরেই নাগরিকদের উদ্বেগ বাড়াচ্ছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। আহতদের চিকিৎসা চলছে এবং তাঁদের শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে।

জনগণের দাবি, শুধু তদন্তে নয়-বাস্তবিক পরিবর্তন আনতে এখনই সময় উদ্যোগ নেওয়ার। না হলে এমন দুর্ঘটনা আবারও ঘটতে পারে, হতে পারে আরও বড় পরিণাম৷

 

 

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google