
কলকাতা: শেষ তিনটি ম্যাচে যথেষ্ট পয়েন্ট নষ্ট করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ঘরের মাঠে মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হওয়ার পর অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসির কাছে এগিয়ে গিয়ে ও আটকে যেতে হয়েছিল সার্জিও লোবেরার ছেলেদের। যেটা কিছুতেই ভালোভাবে নিতে পারেনি সমর্থকরা। এই ধাক্কা কাটিয়ে এবার আজ সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে নিজেদের পরবর্তী হোম ম্যাচে নামছে মোহনবাগান। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসি।
ঘরের মাঠে এবার জয়ে ফেরার চ্যালেঞ্জ শুভাশিস বসুদের। ঠিকমতো আজ নিজেদের একাদশ সাজিয়েছে সবুজ-মেরুন। অন্যান্য দিনের মতো আজও দলের গোলরক্ষক হিসেবে থাকছেন বিশাল কাইথ। রক্ষণভাগে থাকছেন আলবার্তো রদ্রিগেজ, টম অলড্রেড, অভিষেক সিং টেকচাম এবং অধিনায়ক শুভাশিস বসু। মাঝমাঠের লড়াইয়ে থাকছেন অনিরুদ্ধ থাপা, দীপক টাংড়ি এবং ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহো। দুই উইংয়ে থাকছেন লিস্টন কোলাসো এবং মনবীর সিং। এবং ফরোয়ার্ডে থাকছেন অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন।
অময় রানওয়াদে থেকে শুরু করে দিমিত্রি পেত্রাতোস, সাহাল আব্দুল সামাদ ও জেসন কামিন্সের মতো ফুটবলাররা আপাতত রিজার্ভে থাকলেও পরিস্থিতি অনুযায়ী তাঁদের নামানোর সিদ্ধান্ত নিতে পারেন কোচ।
Lined up and all in for three points 💪🔥#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #MBSGPFC pic.twitter.com/zICUEUiQs8
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) April 12, 2026













