Anirudh Thapa: বদলাতে চলেছে অনিরুদ্ধ থাপার জার্সি নম্বর, জানুন

সোমবার থেকেই প্রাক-মরসুম প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) সিনিয়র দল। বর্তমানে শহরে এসে গিয়েছেন দলের অধিকাংশ ফুটবলার। তবে ব্যক্তিগত কাজ মিটিয়ে আগামী কয়েকদিনের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

সোমবার থেকেই প্রাক-মরসুম প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) সিনিয়র দল। বর্তমানে শহরে এসে গিয়েছেন দলের অধিকাংশ ফুটবলার। তবে ব্যক্তিগত কাজ মিটিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই শহরে এসে পৌঁছাবেন বাকিরা। এখন সেদিকেই নজর রয়েছে সকলের।

   

ইতিমধ্যেই শহরে এসে গিয়েছেন ভারতীয় মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা (Anirudh Thapa)। খুব শীঘ্রই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে দেখা যাবে এই তারকা ফুটবলারকে। তবে এবার বদল হতে চলেছে তাঁর জার্সি নম্বর। হ্যাঁ ঠিকই শুনেছেন। শেষ ফুটবল সিজনে ৭ নম্বর জার্সিতে নজর কেড়েছিলেন এই ফুটবলার। সাহাল আব্দুল সামাদ এবং দিমিত্রি পেট্রতোসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাগানের মাঝমাঠের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

যা নিয়ে খুশি সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। কিন্তু নয়া মরসুমে ৬ নম্বর জার্সিতেই মাঠে খেলতে দেখা যাবে এই ভারতীয় মিডফিল্ডারকে। যা কিছুটা হলেও অবাক করেছে মেরিনার্সদের।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে এবার কার হাতে উঠবে ৭ নম্বর জার্সি? এক্ষেত্রে গত কয়েক সপ্তাহে একাধিক দেশী ও বিদেশি ফুটবলারদের নাম উঠে আসতে শুরু করলেও এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি বিষয়টি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google