হাতে কিছুদিন। তারপরেই ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হতে চলেছে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ। তথা ইন্ডিয়ান সুপার লিগ। যেদিকে নজর রয়েছে গোটা দেশের ফুটবলপ্রেমী জনতার। এই নতুন বছরের শুরুতেই আইএসএল আয়োজনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া। সেই অনুযায়ী আগামী ১৪ই ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে আইএসএল। যেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট এবং কেরালা ব্লাস্টার্স। তার ঠিক কয়েকদিন পর থেকেই অভিযান শুরু করবে ময়দানের আরেক প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।
কিন্তু কবে আয়োজিত হতে পারে হাইভোল্টেজ ডার্বি ম্যাচ। সেই নিয়ে ছিল ব্যাপক অনিশ্চয়তা। অনেকেই মনে করেছিলেন যে ব্যাপক টালমাটাল পরিস্থিতি কাটার পর হয়তো মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ দিয়েই শুরু হবে এবারের এই আইএসএল। কিন্তু পরবর্তীতে সেই সম্ভবনা ক্রমশ ক্ষীণ হয়ে ওঠে। অবশেষে এই ডার্বি ম্যাচ নিয়ে উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। জানা গিয়েছে, আগামী ৩রা মে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে একে অপরের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট।
যেটা নিঃসন্দেহে বাড়তি উন্মাদনা যুক্ত করেছে ফুটবলপ্রেমীদের মধ্যে। এক্ষেত্রে সবকিছু ঠিকঠাক থাকলে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনেই আয়োজিত হতে চলেছে এই হাইভোল্টেজ ম্যাচ। এবার ডার্বি ম্যাচের দিনক্ষণ সামনে আসার পর থেকেই নিজেদের প্রস্তুতিতে আরও বেশি নজর দেওয়ার লক্ষ্য থাকবে দুই শিবিরের ফুটবলারদের।




















