সায়ন সেনগুপ্ত, কলকাতা: নর্থইস্ট ম্যাচ জয়ের পর এবার ফের ধাক্কা খেল মোহনবাগান সুপার জায়ান্ট। নির্ধারিত সূচি অনুসারে এদিন বিকেলে মানোলো মার্কেজের শক্তিশালী এফসি গোয়ার বিপক্ষে খেলতে নেমেছিল সার্জিও লোবেরার ছেলেরা। সম্পূর্ণ সময়ের শেষে ১-১ গোলের অমীমাংসিত ফলাফলে শেষ হয় এই গুরুত্বপূর্ণ ম্যাচ। এদিন সবুজ-মেরুনের জার্সিতে এদিন গোল পান অজি টকবিশ্বকাপার জেমি ম্যাকলারেন। অন্যদিকে, গোয়া দলের হয়ে গোল করেন রুনি উইলসন। এই গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট নষ্ট করায় কিছুটা হলেও হতাশ সমর্থকরা।
বলাবাহুল্য, এদিন প্রথম থেকেই গোলের মুখ খুলতে তৎপর ছিল দুই শিবির। বেশ কয়েকবার গোলের পরিস্থিতি তৈরি হলেও তা কাজে লাগানো সম্ভব হয়নি। যারফলে গোলশূন্য ফলাফলে শেষ হয়েছিল ম্যাচের প্রথমার্ধ। তবে দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটের মাথায় আসে প্রথম গোল। অজি তারকা জেমি ম্যাকলারেনের দৌলতে এগিয়ে গিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। তবে সেই ব্যবধান বেশিক্ষণ বজায় থাকেনি। প্রায় বারো মিনিটের ব্যবধানে গোল শোধ করে এফসি গোয়া শিবির। দলকে ম্যাচে ফেরান রুনি।
যারফলে ১-১ গোলে দাঁড়ায় ম্যাচের ফলাফল। নির্ধারিত নব্বই মিনিটের পর অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচের বয়স গড়ালে ও আর গোলের দেখা মেলেনি। যারফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই শিবির। যারফলে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকল মেরিনার্সরা। অন্যদিকে, ১২ ম্যাচ খেলে এফসি গোয়ার ঝুলিতে থাকল ২০ পয়েন্ট।




















