
কলকাতা: পিছিয়ে থেকে দুরন্ত জয় মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন ইন্ডিয়ান সুপার লিগের অষ্টম ম্যাচে নেমেছিল কলকাতা ময়দানের এই প্রধান। যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসি। সম্পূর্ণ সময়ের শেষে ৩-২ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় সবুজ-মেরুন। দলের হয়ে এদিন গোল পান যথাক্রমে জেমি ম্যাকলারেন, সাহাল আব্দুল সামাদ এবং জেসন কামিন্স। অন্যদিকে, পাঞ্জাব এফসির হয়ে গোল পান দানি রামিরেজ এবং এফিয়ং সুঙ্গুসি।
এই জয়ের সুবাদে আবার ও পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসলো মেরিনার্সরা। বর্তমানে ৮ ম্যাচ খেলে তাদের ঝুলিতে রয়েছে ১৭ পয়েন্ট। এদিন ১২ মিনিটের মাথায় বাগানের জালে বল জড়িয়ে দিয়ে যান প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব দল। স্প্যানিশ তারকা দানি রামিরেজ। যদিও সেই গোল শোধ করতে খুব একটা অসুবিধা হয়নি মেরিনার্সদের। তবে তাঁর আগে দুই ফুটবলার বদল করে মোহনবাগান। বিদেশি ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ ও ভারতীয় তারকা মনবীর সিংয়ের বদলে মাঠে আসেন দিমিত্রি পেত্রাতোস এবং মেহেতাব সিং।
তারপর ২৯ মিনিটের মাথায় আসে বহু প্রতীক্ষিত গোল। ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহোর অ্যাসিস্ট থেকে গোল করে যান জেমি ম্যাকলারেন। তারপর প্রথমার্ধের শেষ লগ্নে আরও একবার গোলের সুযোগ এসে গিয়েছিল মোহনবাগানের কাছে। বল গোলে ও ঠেলে দিয়েছিলেন দিমিত্রি পেত্রাতোস। কিন্তু অফসাইডের জন্য বাতিল হয়ে যায় সেই গোল। নির্ধারিত ৪৫ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিট সময় সংযুক্ত করা হয়েছিল ম্যাচ রেফারির তরফে। কিন্তু ফলাফল অপরিবর্তিত থাকে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে আরও বেশি করে উঠে আসতে থাকেন পাঞ্জাব ফুটবলাররা।
আবার ও গোল পেতে খুব একটা অসুবিধা হয়নি। চতুর্থ কোয়ার্টারের শেষ লগ্নে গোল করে ফের পাঞ্জাবকে এগিয়ে দিয়েছিলেন এফিয়ং সুঙ্গুসি। তবে পরবর্তীতে বাগানের ভারতীয় তারকা তথা সাহাল আব্দুল সামাদের অনবদ্য ফ্রি-কিক এবং সেখান থেকে গোল করে দলকে ম্যাচে আনেন সাহাল আব্দুল সামাদ। নির্ধারিত নব্বই মিনিটের পর অতিরিক্ত ৭ মিনিট সময় সংযুক্ত করেছিলেন ম্যাচ রেফারি। শেষ মুহূর্তে আরেক অজি তারকা তথা জেসন কামিন্সের ভাসানো বল সহজেই চলে যায় গোলের মধ্যে। শেষ পর্যন্ত এই একটি গোলের ব্যবধানে আসে জয়।













