Home Politics জিতেই “শিবাজী রাও” মুডে মেমারির বিজেপি বিধায়ক মানব

জিতেই “শিবাজী রাও” মুডে মেমারির বিজেপি বিধায়ক মানব

manab-guha-memari-bjp-mla-shivaji-rao-style

মেমারি: গতকাল ৪ এপ্রিল বাংলায় গেরুয়া ঝড়ে উড়ে গিয়েছে তৃণমূল শিবির। (Manab Guha)এই জয়ে শামিল হয়েছেন মেমারির বিজেপি প্রার্থী প্রাক্তন সাংবাদিক মানব গুহ। তার প্রতিপক্ষ তৃণমূলের রাসবিহারী হালদারকে হারিয়ে মেমারির বিধায়ক এখন মানব। বিধায়ক হয়েই একেবারে অন্য মুডে ধরা দিলেন মানব। নায়ক ছবিতে শিবাজী রাও ছবিতে যেভাবে সাংবাদিক থেকে একদিনের রাজনীতিবিদ হয়ে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন ঠিক তেমনই সাংবাদিক থেকে বিধায়ক হয়ে স্পট ডিসিশন নিলেন মানব।

- Advertisement -

বিধায়কের আসনে বসেই মেমারিতে ভয়ের রাজনীতি বন্ধ করা এবং তোলাবাজি বন্ধ করে তার আসল কাজ বলে জানিয়েছেন নতুন বিধায়ক। মেমারির সাধারণ মানুষকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কাউকে যেন কাটমানি বা হপ্তা না দেওয়া হয়। তিনি আরও বলেন যদি এতে কারুর উপর কেউ অত্যাচার করার সাহস দেখায় তবে বিধায়ক বা বিধায়কের লোক থাকবে সাধারণ মানুষের পিছনে।

   

তিনি বলেন এই দুর্নীতি রুখতে পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হবে এবং কাটমানি খোরদের উচিত শিক্ষা দেওয়া হবে মেমারির মাটিতে। এমনকি তিনি হুঁশিয়ারি দেন কোনও রাজনৈতিক নেতাকে একটা টাকাও নয়। টাকা না দিয়েই কাজ হবে মানুষের এমনটাও নিশ্চিত করেছেন তিনি এবং এই ঘুষ কালচার আজ থেকে মেমারিতে বন্ধ হয়ে গেল তাও বলেছেন তিনি।

আরও দেখুনঃ ২০২১ র পাল্টা নয়! দল থেকে তাড়ানোর হুঁশিয়ারি শমীকের

স্থানীয় বাসিন্দারা এই ঘোষণায় উৎসাহিত। অনেকেই বলছেন, এতদিন যেখানে কোনো কাজ করাতে গেলে নেতা-দাদাদের ‘চাঁদা’ দিতে হতো, সেখানে একজন বিধায়কের এমন স্পষ্ট অবস্থান সত্যিই স্বস্তি দিচ্ছে। মানব গুহের এই ‘শিবাজী রাও’ মুড শুধু মেমারিতেই সীমাবদ্ধ নয়। এটা নতুন বিজেপি সরকারের সামগ্রিক দর্শনের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। দুর্নীতিমুক্ত প্রশাসন, স্বচ্ছতা এবং সাধারণ মানুষের সুরক্ষা এই তিনটি বিষয়কে তিনি প্রাধান্য দিতে চান।

তিনি আরও বলেছেন, প্রশাসন যাতে নির্ভয়ে কাজ করতে পারে সেদিকে নজর রাখা হবে। কোনো রাজনৈতিক চাপ বা হস্তক্ষেপ সহ্য করা হবে না।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মানব গুহের মতো নতুন মুখের এই সাহসী অবস্থান বিজেপির জন্য ইতিবাচক। দীর্ঘদিন বিরোধী দলে থেকে যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, তা এখন ক্ষমতায় এসে কাজে লাগানোর সময়। মেমারির মতো ছোট-বড় এলাকায় যদি এমন মডেল সফল হয়, তাহলে পুরো বর্ধমান জেলা এবং রাজ্যজুড়ে তার প্রভাব পড়বে।

Follow on Google