বেলজিয়ামের ক্লাবে প্রস্তুতি নিতে যাচ্ছে এই ভারতীয় ফুটবলার

মুম্বই সিটি এফসি’র ফুটবলার Lalengmawia Ralte দুই সপ্তাহের জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন বেলজিয়ামের ক্লাব Lommel SK – তে । ময়দানে এই মিডফিল্ডার Apuia নামে সুপরিচিত । বিদেশের ক্লাবে ...

By Rana Das

Published:

Follow Us

মুম্বই সিটি এফসি’র ফুটবলার Lalengmawia Ralte দুই সপ্তাহের জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন বেলজিয়ামের ক্লাব Lommel SK – তে । ময়দানে এই মিডফিল্ডার Apuia নামে সুপরিচিত । বিদেশের ক্লাবে দুই সপ্তাহের প্রস্তুতি’র মধ্যে দিয়ে আধুনিক ফুটবল খেলার মধ্যে দিয়ে ওয়াকিবহাল তিনি । ভবিষ্যতে সেই অভিজ্ঞতা বড় মঞ্চে সাহায্য করবে এই সংশ্লিষ্ট ফুটবলার’কে ।

আইএসএলের ইতিহাস সর্ব কনিষ্ঠ ফুটবলার হিসেবে কোনো ক্লাব’কে নেতৃত্ব দেওয়ার নজির দখলে আছে এই ফুটবলারের । ২০ বছর ৪৪ দিন বয়সে নর্থইস্ট ইউনাইটেড’কে নেতৃত্ব দিয়েছিলেন তিনি । ছয় বছর বয়সে খেলা শুরু করেছিলেন এই ফুটবলার । স্কুলের হয়ে সুব্রত কাপ খেলেছিলেন । ভারতের অনূর্ধ -১৭ বিশ্বকাপের ট্রায়ালে গেছিলেন তিনি । পরবর্তী সময়ে গোয়ায় এএফসি’র এলিট অ্যাকাডেমি’তে সুযোগ পান প্রশিক্ষণ নেওয়ার ।

   

২০১৭ সালে ইন্ডিয়ান অ্যারোজে যোগদান করেন, সেই বছর তিনটি ম‍্যাচ খেলেছিলেন তিনি ক্লাবের হয়ে।দুই বছর বাদে আইএসএলের ক্লাব NorthEast United – এ যোগ দেন ।২০২১ সালে আইএসএলের সেরা উঠতি ফুটবলার নির্বাচিত হন।এক’ই বছরে FPAI Young Player of the Year সন্মানে সন্মানিত হন।২০২১ সালে ২ কোটি টাকার বিনিময়ে মুম্বই সিটি এফসি’তে যোগ দিয়েছিলেন এই ফুটবলার।দেশের হয়ে সাফ কাপ জিতেছিলেন এই ফুটবলার।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google