জিম স্যুটে ধরা পড়লো কোমরের ভাঁজ!! সবার সামনে কিসের ইঙ্গিত দিলেন “মা” সিরিয়ালের ঝিলিক

সোস্যাল মিডিয়ার দৌলতে তারকাদের খুব কাছ থেকে দেখতে পান ভক্তরা। অভিনেতা-অভিনেত্রীদের অন্দরমহল থেকে শুরু করে তাদের ব্যক্তিগত জীবনের নানান মুহুর্তের সাক্ষী হন নেটিজেনরা। আর সেই সুবাদেই জোরদার চর্চার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Jhilik Tithi Basu

সোস্যাল মিডিয়ার দৌলতে তারকাদের খুব কাছ থেকে দেখতে পান ভক্তরা। অভিনেতা-অভিনেত্রীদের অন্দরমহল থেকে শুরু করে তাদের ব্যক্তিগত জীবনের নানান মুহুর্তের সাক্ষী হন নেটিজেনরা। আর সেই সুবাদেই জোরদার চর্চার মুখেও পড়েন তারকারা। আর সেই লিস্টে সব সময় যার নাম থাকে তিনি হচ্ছেন তিথি বসু (Tithi Basu)। অভিনেত্রী তিথি বসুর আসল নামের থেকে আজও দর্শকমহল তাকে ‘ঝিলিক’ নামেই বেশি চেনেন।

“মা” সিরিয়াল দিয়ে ছোটপর্দায় পথ চলা শুরু। যদিও এর আগেও বেশ কিছু বাংলা ছবিতে অভিনয় করেছেন তিথি। জানা যায় অক্ষর জ্ঞান হওয়ার আগেই নাকি অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। তবে “মা” সিরিয়ালের ঝিলিকের চরিত্রে অভিনয় তিথির জীবনে মাইলস্টোন। এর পরেও কয়েকবার ছোটো পর্দায় দেখা গেলেও তেমন জনপ্রিয়তা পাননি। আজও দর্শকদের মনে তিনি “মা”-এর ছোট্ট ঝিলিক। আর তার জন্য বেশ সমস্যায় পরতে হয় তাকে।

   

সোস্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ তিথি। মাঝেমাঝেই নিজের ছবি থেকে শুরু করে ভালোবাসার মানুষের সাথে কাটানো মুহুর্তের ঝলক অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি। তবে এসবের মাঝে কটাক্ষের শিকার হতে হয় তাকে। কিছু মানুষের ভালোবাসা পেলেও অভিনেত্রীর কমেন্ট সেকশনে ভরে থাকে বিদ্রুপ আর কটাক্ষের ঝড়।

সম্প্রতি নিজের সোস্যাল মিডিয়া হ্যান্ডেলে জিম থেকেই একটি ভিডিও পোস্ট করেছেন তিথি। ভিডিওটিতে জিম কস্টিউমে দেখা যাচ্ছে তাকে আর “পাতলি কমোরিয়া বলে” গানে দূর্দান্ত নাচ করছেন তিনি। মজার ছলে এই ভিডিও পোস্ট করতেই মুহুর্তে তা ভাইরাল হয়ে যায়। এবং যথারীতি নেটিজেনদের রোশের মুখে পড়তে হয় তিথিকে।

https://www.instagram.com/reel/CmI2TnuNao4/?utm_source=ig_web_copy_link

ওই পোস্টের কমেন্ট সেকশনে কেউ লেখেন “এইটা কি তোমার বাবা দেখেছেন?”, আবার কেউ লিখেছেন “পাতলা কোমর গানে না নেচে আরও জিম করো”। আবার কেউ কেউ ভালোবাসা বার্তা জানিয়েছেন অভিনেত্রীকে।

যদিও এসবে একেবারেই কান দেননা তিথি। তার নিজের খেয়ালে তিনি এগিয়ে যান। অভিনয় জগত থেকে দূরে থাকলেও জনপ্রিয়তা কিন্তু একটুও কমেনি তার সেটা অভিনেত্রীর সোস্যাল সাইটে গেলেই বোঝা যায়।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google