Home Sports News Chennai Super Kings: চোটের কবলে চেন্নাইয়ের হয়ে ৫১.৬৯ গড়ে রান করা ব্যাটসম্যান

Chennai Super Kings: চোটের কবলে চেন্নাইয়ের হয়ে ৫১.৬৯ গড়ে রান করা ব্যাটসম্যান

dwayne conway

আইপিএলের নতুন মরসুম শুরু হওয়ার আগে বড় ধাক্কা খেতে হতে পারে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)।  চোটের কারণে মরসুমের প্রথম ম্যাচগুলো থেকে ছিটকে যেতে পারেন দলের এক তারকা খেলোয়াড়।

- Advertisement -

আইপিএল ২০২৪-এর প্রথম ম্যাচ হবে ২২ মার্চ। প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চেন্নাই সুপার কিংস আইপিএল ২০২৩ খেতাব জিতেছিল, যার পরে এখন মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে আবারও শিরোপা রক্ষার জন্য মাঠে নামবে সিএসকে দল।  অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা টি-টোয়েন্টি সিরিজে ইনজুরিতে পড়েন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ডোয়াইন কনওয়ে। আসলে ফিল্ডিং করতে গিয়ে বুড়ো আঙুলে চোট পান কনওয়ে। যার জেরে টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচ ও টেস্ট সিরিজ থেকেও ছিটকে যেতে হয়েছে তাঁকে।

   

এখন মিডিয়া রিপোর্ট অনুসারে, আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা এই কিউই ব্যাটসম্যান বুড়ো আঙুলের অস্ত্রোপচারের কারণে আইপিএল ২০২৪-এর প্রথম দিকের ম্যাচগুলি থেকে ছিটকে যেতে পারেন। যা চেন্নাই সুপার কিংস দল ও সমর্থকদের জন্য বড় ধাক্কা।

চেন্নাই সুপার কিংসের ব্যাটিং অর্ডারে ডোয়াইন কনওয়েকে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করা হয়। গত সপ্তাহ থেকে চেন্নাই সুপার কিংসের অনুশীলন শিবির শুরু হয়েছে। এখন ধীরে ধীরে সিএসকের বাকি খেলোয়াড়রাও অনুশীলন শিবিরে যোগ দিতে চলেছেন। গত মরশুমে সিএসকে-কে চ্যাম্পিয়ন করার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ডোয়েন কনওয়ে। আইপিএল ২০২৩-এ কনওয়ে ৫১.৬৯ গড়ে ৬৭২ রান করেছেন। করেছিলেন ৬টি হাফ সেঞ্চুরি।

Follow on Google