ধর্ষণের মামলায় গ্রেফতার সিপিএম বিধায়ক, আগাম জামিনে মিলল মুক্তি

ধর্ষণের মামলায় অভিযুক্ত কেরলের সিপিএম বিধায়ক তথা অভিনেতা এম মুকেশ। মঙ্গলবার তাকে গ্রেফতার করে পুলিশ। তবে আগাম জামিন থাকায় দিনের দিন মুক্তিও পেয়ে গেলেন তিনি। মঙ্গলবার মুকেশ হাজিরা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ধর্ষণের মামলায় অভিযুক্ত কেরলের সিপিএম বিধায়ক তথা অভিনেতা এম মুকেশ। মঙ্গলবার তাকে গ্রেফতার করে পুলিশ। তবে আগাম জামিন থাকায় দিনের দিন মুক্তিও পেয়ে গেলেন তিনি। মঙ্গলবার মুকেশ হাজিরা দেন বিশেষ তদন্তকারী দলের কাছে। সূত্রের খবর, কেরল পুলিশ তাঁকে প্রথমে গ্রেফতার করে এবং পরে জামিনে তাকে ছেড়ে দেওয়া হয়। গ্রেফতারির আশঙ্কায় চলতি মাসের শুরুতেই এর্নাকুলমের এক আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন তিনি। সিপিএম বিধায়কের আইনজীবীকে জানিয়েছে, বিধায়ককে গ্রেফতারের পর তাঁর শারীরিক পরীক্ষা করা হয় এবং পরে ছেড়ে দেওয়া হয়।

এক অভিনেত্রী কেরলের সিপিএম বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করে পুলিশ। সিট গঠন করে তদন্ত শুরু হয়েছে। ধর্ষণ ও শ্লীলতাহানি-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। বিধায়কের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকেই তাঁর ইস্তফার দাবিতে সরব হয়েছিলেন বিরোধী দলের নেতারা। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত মুকেশ।

   

মুকেশের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পর থেকেই বিধায়কের ইস্তফার দাবিতে সরব হয়েছে কেরলের কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট। এমনকি এলডিএফের শরিক সিপিআই নেত্রী অ্যানি রাজা বুধবার মুকেশের ইস্তফা চেয়ে জোটের অন্দরে সরব হয়েছিলেন বলে সূত্রের খবর। মালয়ালি চলচ্চিত্র জগতের একাধিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ধর্ষণ এবং যৌন হেনস্থার অভিযোগ উঠতে শুরু করেছে। গত আগস্ট মাসে হেমা কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকে একাধিক অভিনেতা ও পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। অভিযোগগুলি খতিয়ে দেখতে সাত সদস্যের একটি সিট গঠন করে পিনারাই বিজয়নের সরকার। তবে কেরলে এলডিএফের আহ্বায়ক তথা বাম নেতা ইড়ি জয়রাজন জানিয়েছেন, মুকেশের ইস্তফা দেওয়ার পয়োজন নেই।জয়রাজনের বলেন, এর আগে কংগ্রেসের বিধায়ক এম ভিনসেন্ট এবং এলধোস কুন্নাপিলির বিরুদ্ধেও যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। কিন্তু তাঁরা কেউই ইস্তফা দেননি। আগে তাঁরা পদত্যাগ করুন। তারপরে মুকেশের বিষয়টি নিয়ে কথা বলবেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।