ওমিক্রন আতঙ্কের মাঝেই ছ’হাজারের গন্ডি পেরোল দেশের দৈনিক সংক্রমণ

News Desk, New Delhi: গতকালের তুলনায় বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। একলাফে পেরিয়ে গেল ৬ হাজারের গন্ডি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Omicron Already Here

News Desk, New Delhi: গতকালের তুলনায় বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। একলাফে পেরিয়ে গেল ৬ হাজারের গন্ডি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩১৭ জন। করোনায় একদিনে মৃতের সংখ্যা ৩১৮।

গত ২৪ ঘন্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৬ জন, এখনও পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৪২ লক্ষ ১ হাজার ৯৬৬ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৫৮ হাজার ৪৮১ এবং করোনায় মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৮ হাজার ৩২৫।

   

ভারতে সুস্থতার হার ৯৮.৪০ শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনা টিকাকরণের সংখ্যা ৫৭ লক্ষ ৫ হাজার ৩৯। দেশে মোট করোনা টিকাকরণের সংখ্যা ১৩৮ কোটি ৯৫ লক্ষ ৯০ হাজার ৬৭০।‌

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google