Hiya Dey: মাত্র ১৪ বছর বয়সেই বিয়ে করে নিল ছোট্টো পটল!!!চোখ কপালে নেটিজেনদের

ছোট্ট পটলকে মনে আছে তো? যে কিনা তার সুরের মহিমা ছড়িয়েছিল দর্শকদের মনে। সেই পটল কুমার গান ওয়ালা কিন্তু আর ছোটো নেই। এখন সে অভিনেত্রী হিয়া দে(Hiya Dey)। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ছোট্ট পটলকে মনে আছে তো? যে কিনা তার সুরের মহিমা ছড়িয়েছিল দর্শকদের মনে। সেই পটল কুমার গান ওয়ালা কিন্তু আর ছোটো নেই। এখন সে অভিনেত্রী হিয়া দে(Hiya Dey)। মাঝেমাঝেই সে উঠে আসে নেটিজেনদের চর্চার তালিকায়। সোস্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ হিয়া। মাঝেমাঝেই তার কিছু পোস্ট টনক নাড়িয়ে দেয় অনুরাগীদের। তবে এ কি? এ যেন একেবারে অন্যরূপে ধরা দিয়েছে হিয়া। আর তা দেখেই চোখ কপালে উঠেছে ভক্তদের। 

তার পোস্ট করা ছবিটিতে দেখা যাচ্ছে, সিঁথিভর্তি চওড়া সিঁদুর। গলায় সোনার হার। পরনে লাল শাড়ি। ঘোমটা দিয়ে সে যেন ঠিক নতুন বৌ রূপে রয়েছে সে। সম্প্রতি এমনই এক লাজুক মিষ্টি ছবি সকলের সঙ্গে ভাগ করে নেন। ছবি দেখে হিয়াকে চেনা দায়। ছোট্ট হিয়াকে এই রূপে দেখে রীতিমতো হতবাক দর্শক।

   

ঘোমটা দেওয়া বৌ বেশে হিয়াকে দেখে নানা জনের নানা ধরনের মন্তব্য। কেউ লিখেছেন, “আমার বৌটাকে দারুণ লাগছে।” আবার অন্য জনের মন্তব্য, “পটলের বিয়ে হয়ে গেল।” তা হলে আচমকা এমন বৌ সেজে ছবি দিল অভিনেত্রী।

https://www.instagram.com/p/Cl_Q5i8sinT/?igshid=MDJmNzVkMjY=

বেশ অনেক দিন ছোট পর্দা থেকে দূরে হিয়া। তবে বড় পর্দায় অভিনয় করতে দেখা গেছে তাকে। সবে সপ্তম শ্রেণি পেরিয়েছে সে। হিয়ার বিভিন্ন পোস্টকে ঘিরে নানা মন্তব্য করেন নেটিজেনরা। মাঝেমাঝেই তাই শিরোনামে আসে এক কালের ছোট্ট পটল কুমার। তবে এসব কিছু গা’য়ে মাখে না হিয়া। নিজের খেয়াল খুশি মতোই সোস্যাল মিডিয়ায় তার ছবি, ভিডিও ভাগ করে নেয় অনুরাগীদের সাথে। 

অভিনয় থেকে দূরে গিয়ে, আপাতত পড়াশোনায়ই মনযোগ দিয়েছে সে। চরিত্র মন থেকে ভাল না লাগলে তাই হ্যাঁ-ও বলেন না। ভবিষ্যতে পরিচালনায় আসার ইচ্ছে তার এমনটাই জানিয়েছে হিয়া।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google