Hira Mondal : ইস্টবেঙ্গলকে নিয়ে ফের মুখ খুললেন হীরা

নতুন দলে গিয়েও পুরনো দলের কথা কিছুতেই ভুলতে পারছেন না হীরা মন্ডল (Hira Mondal)। এখন তাঁর মনে রয়ে গিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব ও লাল হলুদ জনতা। আবারও কৃতজ্ঞতা জানিয়েছেন ...

By Rana Das

Published:

Follow Us
Hira Monda,East Bengal Club, East Bengal

নতুন দলে গিয়েও পুরনো দলের কথা কিছুতেই ভুলতে পারছেন না হীরা মন্ডল (Hira Mondal)। এখন তাঁর মনে রয়ে গিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব ও লাল হলুদ জনতা। আবারও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

বুধবার সামাজিক মাধ্যমে হীরা মন্ডল লিখেছেন, ” আমার পক্ষে সঠিক শব্দগুলি একত্রিত করা কঠিন। আমার প্রথম আইএসএল মরসুমে লাল হলুদ জার্সি পরার সৌভাগ্য হয়েছিল। আমি সব সময় আমার সেরা দক্ষতার সঙ্গে জার্সিকে সম্মান করার চেষ্টা করেছি। সমস্ত কোচ, কর্মী এবং সমর্থকদের ধন্যবাদ। আমার নতুন যাত্রা শুরু হওয়ার সাথে সাথে আমি আপনার সমস্ত আশীর্বাদ চাই, জয় ইবি।”

   

এর আগে এক ফেসবুক লাইভে তিনি বলেছিলেন যে মরসুম শেষ হওয়ার পর তাঁর কাছে। একাধিক ক্লাবের অফার ছিল। এবং বেশ ভালো বেতনের প্রস্তাব ছিল। তবুও ক্লাব বদল করেননি।

ফেসবুক ভিডিওতে হীরা বারংবার বলেছেন ইস্টবেঙ্গল ক্লাব সমর্থকদের কথা। উনি বারংবার বলেছেন যে শুধুমাত্র ক্লাব সমর্থকদের কথা, সমর্থকদের ভালোবাসা, বাংলার ফুটবলের উন্মাদনার কথা ভেবে অপেক্ষা করেছিলেন। পরিস্থিতির জেরে বাধ্য হয়ে তিনি সই করেছেন বেঙ্গালুরু ফুটবল ক্লাবে।

নতুন মরসুম শুরু হওয়ার আগে সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে। বিশেষত ইস্টবেঙ্গল ক্লাবকে কেন্দ্র করে। অল্প দিনের মধ্যে হীরা মন্ডল হয়ে উঠেছিলেন লাল হলুদ সমর্থকদের নয়নের মণি। তাঁকে কেন্দ্র করেও জল্পনা কম হয়নি। তবে তিনি বারবার ক্লাবের প্রতি নিজের ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google