Fire: বিধ্বংসী আগুনে জীবন্ত দগ্ধ ৫

মঙ্গলবার গভীর রাতে লখনউর কাকরির হাতা হজরত সাহেব এলাকার দু তলা বাড়িতে বিধ্বংসী আগুন (Fire) লাগে। এই ভয়বহ দুর্ঘটনায় দম্পতিসহ পাঁচজন এবং শিশুদেরও মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

মঙ্গলবার গভীর রাতে লখনউর কাকরির হাতা হজরত সাহেব এলাকার দু তলা বাড়িতে বিধ্বংসী আগুন (Fire) লাগে। এই ভয়বহ দুর্ঘটনায় দম্পতিসহ পাঁচজন এবং শিশুদেরও মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ির দ্বিতীয় তলায় আগুন লাগে। আগুন লাগার কয়েক মিনিট পর সিলিন্ডারে বিকট বিস্ফোরণ হয়।

কিছু সময়ের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে এলাকার বাসিন্দা ৫০ বছর বয়সী মুশির আলির বাড়িতে। তিনি একজন আতশবাজি ব্যবসায়ী ছিলেন। আগুনে জীবন্ত দগ্ধ হন মুশির, তার স্ত্রী হুসনা বানো (৪৫), তার তিন ভাইজি রাইয়া (৫) ,হিবা (২) এবং হুমা (৩)। ঘটনাস্থলে পৌছায় পুলিশ এবং দমকল বাহিনী। মুশিরের দুই কন্যা সহ আরও চারজনকে দমকলকর্মীরা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কেজিএমইউ ট্রমা সেন্টারে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, মুশির আলি আতশবাজি বিক্রেতা হওয়ার দরুন কিছু বাজি বাড়িতে রেখেছিল। সেই থেকেই আগুন লাগার আশঙ্কা রয়েছে প্রবলভাবে। বিস্তারিত তদন্তের জন্য ফরেন্সিক ডিপার্টমেন্টের বিশেষজ্ঞদের ডাকা হয়েছে।

   

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google