পাকিস্তানি নায়ক ফাওয়াদে মজেছেন বানী কাপুর !

ফের বলিউডে ফিরছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খান (Fawad Khan) । এক সময়ে ভারতীয় নারীদের মনে ঝড় তুলেছিল ফাওয়াদ। কিন্তু উরি হামলার পর সমস্থ পাকিস্তানি শিল্পীদের ভারতে নিষেধাজ্ঞা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
fawad-and-bani

ফের বলিউডে ফিরছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খান (Fawad Khan) । এক সময়ে ভারতীয় নারীদের মনে ঝড় তুলেছিল ফাওয়াদ। কিন্তু উরি হামলার পর সমস্থ পাকিস্তানি শিল্পীদের ভারতে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার। তারপরে আর ভারতীয় সিনেমায় দেখা মেলেনি ফাওয়াদের। তবে ফাওয়াদ অনুরাগীদের জন্য সুখবর ফের বলিউড ছবিতে দেখা মিলবে তার।

ফাওয়াদ (Fawad Khan) ইতিমধ্যেই ছবির শুটিং শুরু করেছেন লন্ডনে। ছবির নাম “আবির গুলাল”। এই রোমান্টিক কমেডি ঘরানা ছবিটি পরিচালনা করেছেন আরতি এস বাগদি এবং প্রযোজনা করেছেন বিবেক আগরওয়াল।

   

এই ছবির হাত ধরে প্রথমবার জুটি বাঁধবেন বলি অভিনেত্রী বাণী কাপুর (Vaani Kapoor) এবং ফাওয়াদ (Fawad Khan) । সম্প্রতি সামনে এসেছে ছবির ফ্রাস্ট লুক। ছবিতে দেখা যাচ্ছে ঘাসের মধ্যে শুয়ে রয়েছেন ফাওয়াদ (Fawad Khan) এবং তার বুকে মাথা রেখে শুয়ে আছে বানী (Vaani Kapoor) । তাদের এই রোমান্টিক মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ছবির পরিচালক আরতি এস বাগদি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে এই ছবি প্রকাশ করেছেন।

বর্তমানে ছবির শুটিং চলছে লন্ডনে, ১০ নভেম্বর পর্যন্ত এই শুটিং চলবে। এর পর মুম্বাইতে ছবির বেশ কিছু শুটিং হবে। লন্ডনে শুটিংয়ের শিডিউলে যোগ দেবেন মালাইকা অরোরা এবং রিধি ডোগরা। ছবি প্রসঙ্গে পরিচালক আরতি এস বাগদি লন্ডনে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে বলেন, ‘সিনেমাটিতে দুজন মানুষের একটি যাত্রা তুলে ধরা হয়েছে। যারা না বুঝেই পরস্পরকে সুস্থ হতে সাহায্য করে। এক পর্যায়ে অপ্রত্যাশিতভাবে তাদের মাঝে ভালোবাসার জন্ম হয়।’

উল্লেখ্য, ২০১৪ সালে “খুবসুরাত” দিয়ে ফাওয়াদ খানের (Fawad Khan)বলিউড যাত্রা শুরু হয়েছিল। পরে তিনি “কাপুর অ্যান্ড সন্স” এবং “অ্যায় দিল হ্যায় মুশকিল”-এ অভিনয় করেন। দীর্ঘ অপেক্ষার পরে “আবির গুলাল” ছবির মাধ্যমে আবার বলিউড ছবিতে দেখা যাবে ফাওয়াদ খানকে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google