মার্ডার সিনেমার পর আবার মল্লিকার সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেন ইমরান হাসমি

মুম্বই : মার্ডার সিনেমার পর আবার মল্লিকা শেরাওয়াতের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেন ইমরান হাসমি (Emraan Hashmi)। ২০০৪ এর মার্ডার (Murder) সিনেমার পর থেকে ইমরান হাসমি (Emraan ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

মুম্বই : মার্ডার সিনেমার পর আবার মল্লিকা শেরাওয়াতের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেন ইমরান হাসমি (Emraan Hashmi)। ২০০৪ এর মার্ডার (Murder) সিনেমার পর থেকে ইমরান হাসমি (Emraan Hashmi) আর মল্লিকা শেরাওয়াতকে এক সঙ্গে বড় পর্দায়ে দেখা যায়নি অনেকদিন। কিন্তু নিয়ুজ ১৮ (News18) এর এক সাক্ষাৎকারে ইমরান হাসমি জানালেন যে তিনি আবার মল্লিকা শেরাওয়াতের সঙ্গে কাজ করতে চান।

২০১৪ সালে করণ জোহার (Karan Johar)- এর চ্যাট শো কফি উইথ করণ (koffee with karan)-এ ইমরান হাসমি, মল্লিকা শেরাওয়াতের বিষয়ে মন্তব্য করে বলেছিলেন যে মার্ডার চলচিত্রে যে বিখ্যাত চুম্বন দৃশ্যটি ছিল, সেটা তার জীবনের সব থেকে বাজে এক্সপিরিয়েন্স ছিল বড় পর্দায়ে।

   

অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে দেখা গেল আশ্চর্য দৃশ্য

এইরকম মন্তব্য শোনার পর চুপ থাকেননি মল্লিকা, তিনিও ইমরান হাসমির সম্পর্কে অনেক কটূক্তি করেছিলেন সেই সময়ে । এই সকল ঘটনার দীর্ঘ ২০ বছর পর তাদের আবার একসাথে মুম্বইতে একটি বিয়ের অনুষ্ঠানে ছবি তুলতে দেখা যায়। নিয়ুজ ১৮ (News18) এর এক সাক্ষাৎকারে ইমরান হাসমি আবার মল্লিকা শেরাওয়াতের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেন ।

ইমরান হাসমি বললেন যে “জীবনের এমন একটি সময় আসে যখন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুব সীমিত থাকে। কিছু খারাপ কথা তিনি বলেছিলেন, আর কিছু আমি বলেছিলাম। কিন্তু সেগুলো সব পুরনো কথা। আমরা সব কিছু পাশে রেখে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।
মল্লিকা শেরাওয়াত একজন সহ- অভিনেত্রী যার সাথে আমি আবার কাজ করতে চাই।”

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google