আজ শহরে ফিরছে মশাল কন্যারা, অপেক্ষায় প্রহর গুনছে সমর্থকরা

গতকাল বিকেলে নেপালের দশরথ স্টেডিয়ামে সৃষ্টি হয়েছে নতুন ইতিহাস। সেই দলের শক্তিশালী এপিএফ এফসিকে হারিয়ে ওমেন্স সাফ চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয়েছে অ্যান্থনি অ্যান্ড্রজের মেয়েরা (East Bengal Women Team)। যারফলে ...

By Sayan Sengupta

Published:

Updated:

Follow Us
East Bengal ,Riya Sarkar

গতকাল বিকেলে নেপালের দশরথ স্টেডিয়ামে সৃষ্টি হয়েছে নতুন ইতিহাস। সেই দলের শক্তিশালী এপিএফ এফসিকে হারিয়ে ওমেন্স সাফ চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয়েছে অ্যান্থনি অ্যান্ড্রজের মেয়েরা (East Bengal Women Team)। যারফলে ২০০৪ সালের পর ফের আন্তর্জাতিক ট্রফি আসলো লাল-হলুদ শিবিরে। মশাল কন্যাদের এই প্রথম আন্তর্জাতিক ট্রফি জয় নিঃসন্দেহের খুশি করেছে সকলকে। এখন সেই নিয়েই মাতোয়ারা দলের সমর্থকরা। আজ কিছু ঘন্টা আগেই জানা গিয়েছে তাঁদের ভারতে ফেরার কথা। সেই অনুযায়ী সব ঠিকঠাক থাকলে ঘন্টা কয়েকের মধ্যেই কলকাতা বিমানবন্দরে অবতরণ করবে ইস্টবেঙ্গল ওমেন্স টিম।

সেক্ষেত্রে রাত ৮টা বেজে কিছু মিনিটের মধ্যেই কলকাতায় পা রাখতে চলেছে সুলঞ্জনা রাউল থেকে শুরু করে ফাজিলা ইয়কপুত সহ গোটা দল। এছাড়াও জানা গিয়েছে সোমবার দুপুর দুটো নাগাদ পতাকা উত্তোলিত হবে ইস্টবেঙ্গল তাঁবুতে। এছাড়াও সেখানে উপস্থিত থাকতে পারে গোটা দল। কিন্তু তাঁর আগে ইস্টবেঙ্গলের গোটা মহিলা দলকে স্বাগত জানাতে ইতিমধ্যেই কলকাতা বিমান বন্দরের দিকে রওনা হয়ে গিয়েছেন সমর্থকদের একটা বিরাট অংশ। আসলে বর্তমান সময়ে দাঁড়িয়ে পুরুষ দলের পারফরম্যান্স আগের থেকে ভালো হলেও অল্পের জন্য হাতছাড়া হচ্ছে ট্রফি।

   

পরাজিত হতে হয়েছে টানা দুইটি ফাইনাল। সেই হতাশা ভুলিয়ে এবার এই আন্তর্জাতিক মঞ্চের সাফল্য নিঃসন্দেহে অনেকটাই প্রভাবিত করবে প্রত্যেককে। তবে শুধুমাত্র খেতাব জয় নয়। প্রতিটি ক্ষেত্রেই টুর্নামেন্টে অংশ নেওয়া বাকি দল গুলিকে টেক্কা দিয়েছে ইস্টবেঙ্গল। এই টুর্নামেন্ট থেকে গোল্ডেন গ্লাভস জয় করেছেন লাল-,লুল গোলরক্ষক পান্থোই চানু। পাশাপাশি গোল্ডেন বুট এবং গোল্ডেন বল দুটোই জয় করেছেন উগান্ডার তারকা ফুটবলার ফাজিলা ইয়কপুত। যা নিঃসন্দেহে অবাক করে দিয়েছে সকলকে। অর্থাৎ টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়েছেন এই বিদেশি ফুটবলার।

যারফলে বাকি দলগুলিকে টেক্কা দিয়ে খেতাব জয় করতে খুব একটা সমস্যায় পড়তে হয়নি অ্যান্থনি অ্যান্ড্রজের মেয়েদের। এই ধারাবাহিকতা বজায় রেখেই এবারের আইডাব্লুএলে ভালো ফল করতে চাইবে মশাল ব্রিগেড।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google