সুনীল ছেত্রীর ক্লাবের এই তারকা ফরোয়ার্ডকে দলে নিতে চাইছে East Bengal

বেঙ্গালুরু এফসি এবং ভারতের জাতীয় দলের রাইট উইংগার Udanta Singh Kumam – কে দলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করলো ইস্টবেঙ্গল (East Bengal)। মনিপুরের এই ফুটবলারের কেরিয়ার শুরু টাটা ফুটবল ...

By Rana Das

Published:

Follow Us
Udanta Singh Kumam

বেঙ্গালুরু এফসি এবং ভারতের জাতীয় দলের রাইট উইংগার Udanta Singh Kumam – কে দলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করলো ইস্টবেঙ্গল (East Bengal)।

মনিপুরের এই ফুটবলারের কেরিয়ার শুরু টাটা ফুটবল অ্যাকাডেমিতে।২০১৪ সালের অনূর্ধ -১৯ আইলিগের সোনার বুট জিতেছিলেন ৯ গোল করে।
২০১৪ সালে পেশাদার ফুটবলে প্রবেশ উদান্তার বেঙ্গালুরু এফসি’র হাত ধরে।আইলিগ,আইএসএল জয়ী ক্লাবের হয়ে উদান্তা প্রথম গোলটি করেন ২০১৫ সালের এ এফ সি কাপে।পরবর্তী সময়ে তাকে ইংল্যান্ডের দ্বিতীয় সারির ফুটবল ক্লাব অক্সফোর্ড ইউনাইটেডে প্রস্তুতি নিতে পাঠায় ক্লাব।

   

বেঙ্গালুরু এফসি’র হয়ে আইলিগ,আইএসএল,সুপার কাপ,দুই বার ফেড কাপ জেতার পাশাপাশি ২০১৬ সালে এএফসি কাপে রানার্স আপ হওয়া এই ফুটবলার দেশের হয়ে জিতেছিলেন ২০২১ এর সাফ চ‍্যাম্পিয়ানশিপ এবং ১৮’তে ইন্টারকন্টিনেন্টাল কাপ।

২০১৪ সাল থেকে বেঙ্গালুরু’তে খেলা এই ফুটবলার ১৩০ টি ম‍্যাচ খেলেছে ক্লাবের হয়ে, তাতে করেছেন ১৫ টি গোল। ক্লাবের সাথে তার চুক্তি আরও এক বছরের বাকী আছে,এবার তাকে দলে নিতে পারে কিনা ইস্টবেঙ্গল এখন সেটাই দেখার বিষয়।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google