Home Sports News CFL: সমর্থকদের আশ্বস্ত করতেই ATK মোহনবাগানের টুইট পোস্ট

CFL: সমর্থকদের আশ্বস্ত করতেই ATK মোহনবাগানের টুইট পোস্ট

ATK_Mohunbagan_Pritam

কলকাতা লিগে (CFL) খেলছে না ATK মোহনবাগান। না খেলার পিছনে যুক্তি দিয়েছে FSDL খেলার অনুমতি দেয়নি। তবে সবুজ মেরুন সমর্থকরা হতাশ। টানা তিন বছর সিএফএলে নেই হুয়ান ফেরান্দোর দল।

- Advertisement -

অন্যদিকে, ATK মোহনবাগান কোচ হিসেবে খুব একটা স্বস্তিতে নেই হেডকোচ হুয়ান ফেরান্দো। সরু সুতোয় ঝুলছে ফেরান্দোর কোচিং ভাগ্য। আসন্ন ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ৫ ম্যাচ অ্যাসিড টেস্ট ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দোর কাছে।

   

এত সমালোচনা, অস্বস্তির মাঝেও প্র‍্যাকট্রিসে নেমেছে সবুজ মেরুন ফুটবলারেরা।মঙ্গলবার সমর্থকদের আশ্বস্ত করতেই ATK মোহনবাগানের টুইট পোস্ট,”সূর্যের নীচে কঠোর পরিশ্রম
#ATKMohunBagan #JoyMohunBagan # আমরাসবুজমেরুন ” প্রীতম কোটালদের পাখির চোখ এখন আইএসএল টুর্নামেন্ট। যা শুরু হবে ৭ অক্টোবর। ফ্লোরেন্টিন পোগবাদের প্রথম খেলা চেন্নাইর বিরুদ্ধে, ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে।

Follow on Google