‘ভাইপো’-র উস্কানিতেই BJP সমর্থক খুনের অভিযোগ! জ্বলছে নন্দীগ্রাম

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার দিনই বড় ঘটনা ঘটে গিয়েছে নন্দীগ্রামে (Nandigram)। আগামী ২৫ মে রয়েছে তমলুকে ভোট। কিন্তু ভোটের কয়েক ঘণ্টা বাকি থাকতে নন্দীগ্রামে মহিলা ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার দিনই বড় ঘটনা ঘটে গিয়েছে নন্দীগ্রামে (Nandigram)। আগামী ২৫ মে রয়েছে তমলুকে ভোট। কিন্তু ভোটের কয়েক ঘণ্টা বাকি থাকতে নন্দীগ্রামে মহিলা বিজেপি (BJP) সমর্থক খুন হয়েছেন বলে অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করে জ্বলছে নন্দীগ্রাম।

গতকাল বুধবার রাতে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে দুষ্কৃতীদের হামলায় এক কর্মীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। স্থানীয় দলীয় কর্মীদের অভিযোগ, তৃণমূল কর্মীরাই এই হামলা চালিয়েছেন। আজ সকাল থেকেই জায়গায় জায়গায় টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ।

   

এক বিজেপি কর্মী বলেন, “ভাইপো গতকাল এখানে এসেছিলেন এবং আমাদের শান্তিপূর্ণ নন্দীগ্রামে অশান্তি সৃষ্টি করে ফিরে গিয়েছেন। ফলে আমরা দেখেছি আমাদের একজন কর্মী খুন হয়েছে। আরও দু’জনকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের কয়েকজন কর্মী নন্দীগ্রামের একটি হাসপাতালে ভর্তি। ওরা জানতে পেরেছে, নন্দীগ্রামে ৫০ হাজারেরও বেশি ভোটে জিতবে বিজেপি।” 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google