এভারেস্ট মাকালু সহ ৬টি আটহাজারি শৃঙ্গ শীর্ষে পিয়ালি

সোমবার সকালে পৃথিবীর পঞ্চম উচ্চতম মাউন্ট মাকালু শৃঙ্গ জয় করলেন চন্দননগরের পিয়ালি বসাক (Piyali Basak)। বাবা তপন বসাক অসুস্থ থাকার কারণে মাকালু অভিযান না করেই চন্দননগরে ফিরে এসেছিলেন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

সোমবার সকালে পৃথিবীর পঞ্চম উচ্চতম মাউন্ট মাকালু শৃঙ্গ জয় করলেন চন্দননগরের পিয়ালি বসাক (Piyali Basak)। বাবা তপন বসাক অসুস্থ থাকার কারণে মাকালু অভিযান না করেই চন্দননগরে ফিরে এসেছিলেন গত ২৪ এপ্রিল। তবে তিনি হার মানেননি, তার ইচ্ছেশক্তি দিয়ে আজ মাকালু শৃঙ্গ জয় করে ফেললেন পিয়ালি বসাক।

গত ২৪ এপ্রিল বাড়ি ফিরে আসার পর ফের ২৭ এপ্রিল মাকালু অভিযানে বেরোন। তিনি মাকালু বেস ক্যাম্পের উদ্দেশ্যা রওনা দেন মে মাসের প্রথম সপ্তাহে। আজ সকালে তিনি সামিট করেন। এই নিয়ে পিয়ালি ছয়টি আটহাজারি পর্বত শৃঙ্গ জয় করেন।

   

নেপালের এজান্সি পাইওনিয়ার অ্যাডভেঞ্চার জানাচ্ছে যে আজ সকাল ৭টা থেকে ৮টা নাগাদ মাউন্ট মাকালু শৃঙ্গ জয় করেন পিয়ালি বসাক। পিয়ালি বসাক কে চন্দননগরের পাহাড় কন্যাও বলা হয় তার অর্জনের জন্য।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google