Anushka Sharma: বিরাট মাঠে, সন্তানসম্ভবা অনুষ্কা গ্যালারিতে

ক্রিকেট বিশ্বকাপে দেশজুড়ে ফুটছে উত্তেজনার পারদ। আমেদাবাদে দেশের সবচেয়ে বড় স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ রবিবার ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি। স্বামী বিরাট কোহলি তথা গোটা ভারতীয় টিমকে সাপোর্ট করতে আমেদাবাদে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ক্রিকেট বিশ্বকাপে দেশজুড়ে ফুটছে উত্তেজনার পারদ। আমেদাবাদে দেশের সবচেয়ে বড় স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ রবিবার ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি। স্বামী বিরাট কোহলি তথা গোটা ভারতীয় টিমকে সাপোর্ট করতে আমেদাবাদে পৌঁছে গিয়েছেন অনুষ্কা শর্মাও। তবে তিনি একা নন, বাবার খেলা দেখতে অনুষ্কার সঙ্গে মাঠে থাকছে পৌঁছে গিয়েছে মেয়ে ভামিকাও।

বিশ্বকাপ চলাকালীনই অনুষ্কা শর্মার দ্বিতীয়বার মা হওয়া নিয়ে চর্চা কম হচ্ছে না। শোনা যাচ্ছে, ভামিকার পর বিরাট-অনুষ্কা দ্বিতীয়বার মা-বাবা হতে চলেছেন। এই গুঞ্জনের মাঝে অনুষ্কাকে দেখা গিয়েছে আমেদাবাদ স্টেডিয়ামে। তিনি ফ্লাইট থেকে নামছেন। তাঁর পিছনেই ছিল মেয়ে ভামিকা, ন্যানির কোলে। অভিনেত্রী সাদা রঙের এথনিক পোশাকে ছিলেন। চোখে কালো সানগ্লাস ও চুল খোলা ছিল অনুষ্কার।

   

বিশ্বকাপের সেমিফাইনালে শতরান করেছেন বিরাট কোহলি। বিরাটের ৫০তম শতরানের সাক্ষী থেকেছেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। গ্যালারি থেকেই বিরাটকে একের পর এক ফ্লাইং কিস ছুঁড়ে দিয়েছেন অনুষ্কা। পাল্টা চুমু ছুঁড়েছেন বিরাটও। সাক্ষী থেকেছে গোটা দেশ।নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিরাটের খেলা আজ মা-মেয়ে দুজনে মিলে দেখবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, অনুষ্কা ও বিরাট সম্প্রতি মুম্বইয়ের একটি ম্যাটারনিটি ক্লিনিকে গিয়েছিলেন। তারা পাপারাজ্জিদের তাদের ছবি প্রকাশ না করার জন্য অনুরোধও করেছিল।তারপর থেকেই দ্বিতীয়বার মা-বাবা হওয়ার জল্পনা বেড়ে গিয়েছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google