SJDA: মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই চেয়ারম্যান পদে ফিরলেন সৌরভ চক্রবর্তী

কয়েক ঘণ্টাতেই অবস্থান বদল করল সরকার। সকালেই জানানো হয়েছিল শিলিগুড়ি(Siliguri) জলপাইগুড়ি(Jalpaiguri) ডেভেলপমেন্ট অথরিটি (SJDA)-র চেয়ারম্যান হচ্ছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
SJDA-Saurav-Chakraborty

কয়েক ঘণ্টাতেই অবস্থান বদল করল সরকার। সকালেই জানানো হয়েছিল শিলিগুড়ি(Siliguri) জলপাইগুড়ি(Jalpaiguri) ডেভেলপমেন্ট অথরিটি (SJDA)-র চেয়ারম্যান হচ্ছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি নিজেও সে কথা স্বীকার করে নিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় গৌতম দেবকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দেওয়াও শুরু হয়ে যায়।

তবে তার কিছুক্ষণের মধ্যেই অবস্থান বদল করে সরকার। পুর ও নগরোন্নয়ন দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়, গৌতম দেব নয়, সৌরভ চক্রবর্তীই (Saurav Chakraborty) চেয়ারম্যান পদে থাকছেন। হঠাৎ কেন সৌরভ চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হল, আবার কেনই বা কিছুক্ষণের মধ্যে তাঁকে পদে ফিরয়ে আনা হল, তা স্পষ্ট নয়।

   

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google