Birbhum: বাস-অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত ৯

এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল রাজ্যে। জানা গিয়েছে, মঙ্গলবার বীরভূম  (Birbhum) জেলার মল্লারপুর থানা এলাকায় অটো ও বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। এমনটাই জানিয়েছেন রামপুরহাটের এসডিপিও ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল রাজ্যে। জানা গিয়েছে, মঙ্গলবার বীরভূম  (Birbhum) জেলার মল্লারপুর থানা এলাকায় অটো ও বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জনের মৃত্যু হয়েছে।

এমনটাই জানিয়েছেন রামপুরহাটের এসডিপিও ধীমান মিত্র। পুলিশ জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি বাসের সঙ্গে ৬০ নম্বর জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রীবোঝাই একটি অটোর। এমনকি অটোর মধ্যে সওয়ার ছিলেন ৯ জন বলে অভিযোগ। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁদের। এদিকে বরাত জোরে রক্ষা পেয়ে যান অটোর চালক। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে খবর। তাঁকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

   

পুলিশ দুর্ঘটনার পরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাঁরা ঘাতক বাসটিকে আটক করলেও তার চালক ও কন্ডাক্টর পলাতক। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।