উত্তরের আকাশে জলভরা মেঘের হানা, দক্ষিণে চিটচিটে গরম

রাজ্যে প্রবেশ করেছে বর্ষা। তবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে বিলকুল ফারাক। উত্তরের আকাশে জলভরা মেঘের হানা শুরু। আর দক্ষিণবঙ্গে ঘেমো গরমের প্যাচপ্যাচানি চলছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, উত্তরবঙ্গে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

রাজ্যে প্রবেশ করেছে বর্ষা। তবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে বিলকুল ফারাক। উত্তরের আকাশে জলভরা মেঘের হানা শুরু। আর দক্ষিণবঙ্গে ঘেমো গরমের প্যাচপ্যাচানি চলছে।

আলিপুর আবহাওয়া দফতর বলছে, উত্তরবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের কারণে বৃষ্টিপাত শুরু হবে। আগামী পাঁচদিন উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।

   

ভুটান পাহাড় ও কাঞ্চনজঙ্ঘার উপর গজরাচ্ছে মেঘ। সেই মেঘের দাপানিতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, মালদা ও দক্ষিণ দিনাজপুরে এখনও বর্ষার মেঘ প্রবেশ করেনি।

ভাগীরথী গঙ্গার দক্ষিণ অংশে অর্থাত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত গুমোটভাব বজায় থাকবে এমনই জানাচ্ছে হাওয়া অফিস। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতর বলছে, দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google