বাবান আদক, কলকাতা: কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য এর চেয়ে বড় সুখবর আর কী হতে পারে! এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ (Durand Cup) এবার শুরু হতে চলেছে এক মহানাটকীয় আবহে। আগামী ২৫ জুলাই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হচ্ছে ময়দানের দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। ফুটবলের মক্কা যুবভারতী ক্রীড়াঙ্গনে বিকেল ৫টায় বেজে উঠবে এই মহারণের বাঁশি।
এবারের মেগা টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশ নিচ্ছে। সবকটি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। এর মধ্যে ‘গ্রুপ এ’-তে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। আর সেই কারণেই একই গ্রুপে থাকা কলকাতার দুই প্রধানের এই হাই-ভোল্টেজ লড়াই দিয়েই শুরু হতে চলেছে এবারের ডুরান্ড কাপ।
এবারের এই ডার্বির প্রেক্ষাপট পরিসংখ্যান এবং সাম্প্রতিক ফর্মের বিচারে বেশ রোমাঞ্চকর। গত আইএসএল (ISL)-এ চিরপ্রতিদ্বন্দ্বী
মোহনবাগানকে পয়েন্টের নিরিখে পিছনে ফেলে লিগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল ইস্টবেঙ্গল। লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর এটাই হতে চলেছে দুই দলের প্রথম হাই-ভোল্টেজ সাক্ষাৎ। তাই লাল-হলুদ ব্রিগেড যেখানে চাইবে নিজেদের সেই দাপট বজায় রাখতে, সেখানে সবুজ-মেরুন শিবির মরিয়া থাকবে লিগ হাতছাড়া হওয়ার বদলা নিয়ে নতুন মরশুমের শুরুতেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে।
পরিসংখ্যানের পাতা ঘাটলে অবশ্য ডুরান্ড কাপের ইতিহাসে মোহনবাগানের পাল্লাই সবচেয়ে ভারী। এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টে এখনও পর্যন্ত সর্বাধিক ১৭ বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছে সবুজ মেরুন শিবিরের ঝুলিতে। ঘাড়ের কাছেই নিশ্বাস ফেলছে ইস্টবেঙ্গলও। তাই ট্রফির লড়াইয়ে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয়।
আরও পড়ুন-
লক্ষ্য মূলপর্ব! এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে সহজ গ্রুপে ইস্টবেঙ্গল,
এক লাফে ধুলিসাৎ ২২ বছরের পুরনো রেকর্ড! অ্যাথলেটিক্সে ভারতের নতুন রানির উদয়
খাদের কিনারা থেকে ফিনিক্স পাখির মতো উত্থান বিশ্বকাপে শেষ মুহূর্তের অবিশ্বাস্য ম্যাজিক!
ফিরিয়ে দিয়েছিলেন IPL অফার, এখন দিন কাটছে সাধারণ চাকরি করে


