রাওয়ালাকোট : পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে চলছে (Sardar Aman)পাকিস্তান বিরোধী ব্যাপক আন্দোলন। এই আবহেই এক চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরেছেন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএসি)-এর নেতা সরদার আমান খান। বিশাল জনসমাবেশে তিনি বলেছেন, “পাকিস্তান আমাদের সন্ত্রাসবাদী বলে, কিন্তু কাশ্মীরিদের পেটে ভাত দেয়নি, হাতে অস্ত্র তুলে দিয়েছিল পাকিস্তানি সেনাবাহিনীই।”
রাওয়ালাকোটের ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এই সমাবেশে প্রায় ৮০ হাজারেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।জেএএসি নেতা সরদার আমান খান এই বক্তব্যের মধ্যে দিয়ে পাকিস্তান সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন। তিনি বলেন, অতীতে পাকিস্তানি সেনাবাহিনী কাশ্মীরিদের অস্ত্র সরবরাহ করেছিল।
আরও দেখুনঃ ‘চিনে ফোন নিয়ে যেতে ভয় পাই ভারতে পাই না!’ বিস্ফোরক মার্কিন সেনেটর
সেই অস্ত্রধারীদেরই এখন সন্ত্রাসবাদী বলে চিহ্নিত করা হচ্ছে। নেতা আরও উল্লেখ করেন যে, জয়শ-ই-মুহাম্মদের মতো সংগঠনগুলোকে র্যালিতে তলোয়ার ও অস্ত্র নিয়ে মিছিল করতে দেওয়া হয়েছিল, অথচ এখন সাধারণ কাশ্মীরিদের আন্দোলনকে দমন করা হচ্ছে।রাওয়ালাকোটের এই বিশাল সমাবেশ পিওজেকে-এ চলমান অসন্তোষের নতুন মাত্রা যোগ করেছে। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ, মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান ও রাজনৈতিক অধিকারের দাবিতে আন্দোলন চলছে।
আরও দেখুনঃ ‘চিনে ফোন নিয়ে যেতে ভয় পাই ভারতে পাই না!’ বিস্ফোরক মার্কিন সেনেটর
জেএএসি-এর নেতৃত্বে এই আন্দোলন ক্রমশ তীব্র হয়ে উঠছে। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পাকিস্তান সরকার ও সেনাবাহিনী কাশ্মীরিদের শোষণ করছে। একদিকে তাদের অস্ত্র দিয়ে ব্যবহার করা হয়েছে, অন্যদিকে প্রয়োজনে তাদেরকেই সন্ত্রাসবাদী তকমা দেওয়া হচ্ছে।পিওজেকে-এর স্থানীয় মানুষদের মধ্যে এই বক্তব্য ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে বলছেন, দশকের পর দশক ধরে পাকিস্তানি প্রতিষ্ঠান কাশ্মীরকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে।
আন্দোলনকারীরা দাবি করছেন, তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ না হলে আন্দোলন আরও বড় আকার ধারণ করবে। কেউ কেউ তো পাকিস্তান থেকে পুরোপুরি স্বাধীনতার দাবিও তুলছেন।পাকিস্তানি সেনাবাহিনীর ভূমিকা নিয়ে এই অভিযোগ আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু করেছে। ভারত দীর্ঘদিন ধরে বলে আসছে যে, পাকিস্তান সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা করে। এখন পিওজেকে-এর নেতাদের মুখ থেকে এ ধরনের স্বীকারোক্তি সেই অভিযোগকেই জোরালো করছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের দ্বৈতনীতি এখন তার নিজের অধিকৃত এলাকাতেও প্রকাশ্য হয়ে পড়ছে।


