তারাতলা কাণ্ডে নয়া মোড়! এবার ফিরহাদ হাকিমের নামে অভিযোগ দায়ের

কলকাতা: তারাতলায় গোডাউন ভেঙে পড়ার ঘটনায় এবার একেবারে নয়া মোড়! এই বিপর্যয়ের জেরে সরাসরি প্রাক্তন কলকাতা মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হলো। এই…

Taratala Warehouse Collapse

কলকাতা: তারাতলায় গোডাউন ভেঙে পড়ার ঘটনায় এবার একেবারে নয়া মোড়! এই বিপর্যয়ের জেরে সরাসরি প্রাক্তন কলকাতা মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হলো। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। (Taratala Warehouse Collapse)

কাদের বিরুদ্ধে অভিযোগ?

জানা গিয়েছে, এই ঘটনায় শুধুমাত্র ফিরহাদ হাকিমই নন, তাঁর পাশাপাশি অভিযোগ দায়ের করা হয়েছে আরও দুজনের বিরুদ্ধে। তাঁরা হলেন আনোয়ার খান এবং সামস ইকবাল।

   

অভিযোগকারী কে?

পুলিশ সূত্রে খবর, তারাতলা থানায় এই হাই-প্রোফাইল অভিযোগটি দায়ের করেছে ‘ভারতীয় জনতা মজদুর সেল’ (Bharatiya Janata Mazdoor Cell)। গোডাউন ভেঙে পড়ার ঘটনায় গাফিলতি এবং দায়বদ্ধতার প্রশ্ন তুলেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

তারাতলার ওই গোডাউন বিপর্যয়ের পর থেকেই একাধিক প্রশ্ন উঠছিল। এবার সেই ঘটনায় সরাসরি প্রাক্তন মেয়রের নাম জড়িয়ে যাওয়ায় আইনি ও রাজনৈতিক জল কোন দিকে গড়ায়, সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের।