দুর্ধর্ষ ডেম্বেলে, নরওয়েকে হেলায় হারাল ফ্রান্স

ওসমান ডেম্বেলের হ্যাটট্রিক ও ডিসায়ার ডুয়ের গোলে নরওয়েকে ৪-১ ব্যবধানে হারিয়ে টানা তিন জয়ে বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছে গেল ফ্রান্স।

france-beat-norway-4-1-dembele-hat-trick-fifa-world-cup

সায়ন সেনগুপ্ত, কলকাতা ডেস্ক: এবারের ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup) জয়ের হ্যাটট্রিক। নক আউটে অনায়াসেই পৌঁছে গেল ফরাসি ব্রিগেড। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারতীয় সময় শনিবার রাত বারোটা বেজে তিরিশ মিনিট নাগাদ গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে নেমেছিল ফ্রান্স। সম্পূর্ণ সময়ের শেষে ৪-১ গোলের ব্যবধানে জয় লাভ করে দুইবারের বিশ্বজয়ীর। হ্যাটট্রিক করেন ওসমান ডেম্বেলে। এছাড়াও একটি গোল পান ডিসায়ার ডুয়ে। টানা তিন ম্যাচ জিতে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই গ্ৰুপ পর্ব শেষ করল কিলিয়ান এমবাপ্পেরা। অন্যদিকে, দ্বিতীয় স্থানে থেকেই পরের রাউন্ডে গেল নরওয়ে।

এদিন ম্যাচের প্রথম কোয়ার্টারেই গোলের মুখ খুলে নিয়েছিল ফ্রান্স। মাত্র সাত মিনিটের মধ্যেই গোলের মুখ খুলে ফেলেছিল ডেম্বেলে। তারপর ঠিক ২০ মিনিটের মাথায় তাঁর দ্বিতীয় গোল। যদিও দ্বিতীয় গোল হজমের কিছু সময়ের মধ্যেই ব্যবধান কমিয়ে ফেলেছিল নরওয়ে। ফরাসি ডিফেন্ডারদের বোকা বানিয়ে গোল করে গিয়েছিলেন অসগার্ড। যারফলে অনেকেই মনে করেছিল যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে হয়তো শেষ হবে গ্রুপ পর্বের ম্যাচ। কিন্তু না পরবর্তীতে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে ফ্রান্স। ৩২ মিনিটের দুরপাল্লার শট নিয়ে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন ডেম্বেলে।

   

প্রথমার্ধের শেষে ৩-১ গোলের ব্যবধানে এগিয়ে ছিল ফরাসি ব্রিগেড। তারপর অতিরিক্ত ৫ সময় সংযুক্ত করা হয়েছিল ম্যাচ রেফারির তরফে। যদিও বদলায়নি ফলাফল। বরং দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু বজায় ছিল সেই ধারাবাহিকতা। তবে ম্যাচের পঞ্চম কোয়ার্টারে ফরাসি রক্ষণে হানা দিয়ে গোল তুলে ব্যবধান কমানোর সুযোগ চলে এসেছিল নরওয়ে শিবিরের কাছে। কিন্তু জমাটবাঁধা রক্ষণে আটকে যেতে হচ্ছিল বারংবার। তারপর দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ের মধ্যে মাঠে এসে গোল করে যান ডিসায়ার ডুয়ে। আগামী ১লা জুলাই না আউট রাউন্ড ৩২ এর ম্যাচে নামবে এমবাপ্পেরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে থাকছে সুইডেন।