বেআইনি নির্মাণে কড়া অবস্থান! বিল্ডিং প্ল্যান বাতিলের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

PWD টেন্টে সাংবাদিক বৈঠকে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) । বেআইনি নির্মাণ ও নিরাপত্তাহীন বহুতল ভবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি স্পষ্ট জানিয়ে দেন,…

investor-background-check-bengal

PWD টেন্টে সাংবাদিক বৈঠকে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) । বেআইনি নির্মাণ ও নিরাপত্তাহীন বহুতল ভবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, “নিয়ম না মানলে বিল্ডিং প্ল্যান বাতিল হবে।” তবে একই সঙ্গে তিনি এটাও পরিষ্কার করেন যে সরকারের উদ্দেশ্য নগরায়ন থামানো নয়, বরং নিরাপদ ও নিয়ন্ত্রিত উন্নয়ন নিশ্চিত করা।

মুখ্যমন্ত্রী(Suvendu Adhikari) বলেন, নগরায়ন একটি চলমান প্রক্রিয়া এবং উন্নয়নের পথে তা থামানো সরকারের লক্ষ্য নয়। কিন্তু সাম্প্রতিক সময়ে একাধিক দুর্ঘটনা ও ঝুঁকিপূর্ণ নির্মাণের ঘটনা সামনে আসায় প্রশাসনকে আরও সতর্ক হতে হচ্ছে। তাঁর কথায়, “দুর্ঘটনার কারণে এই সাবধানতা। মানুষের জীবনের দাম আছে। তাই নির্মাণ ব্যবস্থায় কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না।” এই প্রেক্ষাপটে রাজ্য সরকার বিল্ডিং প্ল্যান পর্যবেক্ষণের জন্য নতুন একটি অডিট ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। (Suvendu Adhikari) মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, একটি বিশেষ বিল্ডিং প্ল্যান অডিট টিম গঠন করা হচ্ছে, যারা নতুন ও পুরনো উভয় ধরনের নির্মাণ প্রকল্প পর্যালোচনা করবে। এই টিমের কাজ হবে নির্মাণের নকশা, অনুমোদন এবং বাস্তবায়নের মধ্যে কোনও অসঙ্গতি রয়েছে কি না তা খতিয়ে দেখা।

   

তিনি আরও জানান, শুধু আবাসিক নয়, বাণিজ্যিক বহুতল ভবনগুলির ক্ষেত্রেও এবার থেকে আরও কঠোর নজরদারি চালানো হবে। বিশেষ করে ফায়ার সেফটি সংক্রান্ত নিয়ম মানা হচ্ছে কি না, তা নিয়মিতভাবে অডিটের আওতায় আনা হবে। মুখ্যমন্ত্রী বলেন, “বাণিজ্যিক বহুতলে ফায়ার অডিট বাধ্যতামূলক করা হবে। কোনওভাবেই অগ্নি নিরাপত্তা নিয়ে আপস করা যাবে না।”

সরকারি সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে কয়েকটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ও নির্মাণজনিত বিপদের আশঙ্কা তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহু ক্ষেত্রে অভিযোগ উঠেছে যে অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণ হয়নি বা নিরাপত্তা মানদণ্ড পুরোপুরি মানা হয়নি। সেই কারণেই এবার থেকে প্রতিটি বড় নির্মাণ প্রকল্পের উপর নজরদারি আরও কড়া করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী(Suvendu Adhikari) স্পষ্ট করে দেন যে, যারা নিয়ম মেনে নির্মাণ করছেন, তাদের কোনও অসুবিধা হবে না। তবে বেআইনি নির্মাণ বা অনুমোদন ছাড়া পরিবর্তন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে এমন নির্মাণের প্ল্যান বাতিল করা হবে বলেও তিনি সতর্ক করেন।