রাজ্যের স্টেট এইডেড কলেজ শিক্ষক (Teacher Salary Hike) এবং ভোকেশনাল শিক্ষকদের জন্য বড় সুখবর দিল সরকার। বিধানসভায় গুরুত্বপূর্ণ ঘোষণা করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, স্টেট এইডেড কলেজ শিক্ষকদের মাসিক বেতন ২০০০ টাকা করে বৃদ্ধি করা হচ্ছে। একই সঙ্গে ভোকেশনাল শিক্ষকদের ক্ষেত্রেও সমপরিমাণ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে দুই ক্ষেত্রের শিক্ষক-কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করেছে।
বাজেট (Teacher Salary Hike) অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের আর্থিক সুরক্ষা এবং তাঁদের কাজের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই স্টেট এইডেড কলেজ শিক্ষক এবং ভোকেশনাল শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবি উঠছিল। সেই দাবি বিবেচনা করেই সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান তিনি।
সরকারি (Teacher Salary Hike) ঘোষণা অনুযায়ী, স্টেট এইডেড কলেজ শিক্ষকদের বর্তমান বেতনের সঙ্গে অতিরিক্ত ২০০০ টাকা যুক্ত হবে। একই সুবিধা পাবেন ভোকেশনাল শিক্ষকরা। ফলে আগামী দিনে তাঁদের মাসিক আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটবে। যদিও এই বেতন বৃদ্ধি কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তবে শিক্ষকদের একাংশ আশা করছেন, খুব দ্রুতই এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে।
শিক্ষক সংগঠনগুলির(Teacher Salary Hike) মতে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই বেতন বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূল্যবৃদ্ধির বাজারে অতিরিক্ত ২০০০ টাকা অনেক শিক্ষকের জন্য কিছুটা হলেও আর্থিক স্বস্তি এনে দেবে। বিশেষ করে স্টেট এইডেড কলেজ শিক্ষকদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে বেতন কাঠামো উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন।



