বিট্টু দত্ত, কলকাতা: নতুন মরসুমের জন্য বহু আগে থেকেই ঘর সাজাতে (Transfer News) শুরু করেছে ফুটবল দলগুলি। গতবারের দুই অন্যতম শক্তিশালী দল তথা মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গলের কথা এক্ষেত্রে উঠে আসতে শুরু করেছিল ব্যাপকভাবে। তবে শুধুমাত্র এই দুই ফুটবল দল নয়। দল বদলের বাজারে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে অন্যান্য দল গুলির নাম। এক্ষেত্রে এবার শোনা যাচ্ছে স্প্যানিশ উইঙ্গার আলফ্রেড প্লানাসের নাম। গত মরসুম পর্যন্ত আন্তোনিও লোপেজ হাবাসের ইন্টার কাশীর সঙ্গে যুক্ত ছিলেন বছর তিরিশের এই ফুটবলার।
সেবার ইন্ডিয়ান সুপার লিগে দলের হয়ে খেলেছিলেন তেরোটি ম্যাচ। যার মধ্যে ৫টি গোলের পাশাপাশি ১টি অ্যাসিস্ট ছিল এই ফুটবলারের। এমনকি টুর্নামেন্টের অন্তিম ম্যাচে ইস্টবেঙ্গলের বিপক্ষে ও গোল পেয়েছিলেন এই স্প্যানিশ। বলাবাহুল্য, তাঁর গোলেই একটা সময় এগিয়ে গিয়েছিল বারাণসীর দলটি। যদিও শেষ পর্যন্ত বাজিমাত করেছিল মশাল ব্রিগেড। এছাড়াও সর্বভারতীয় কাপ টুর্নামেন্টে তথা সুপার কাপে ও খেলেছিলেন আলফ্রেড। তবে হিসাব অনুযায়ী দেখলে চলতি বছরের মে মাসেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে ইন্টার কাশীর।
বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, তাঁকে নিয়ে নাকি আগ্ৰহ প্রকাশ করেছে আইএসএলের একাধিক ফুটবল ক্লাব। সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে পাঞ্জাব এফসির পাশাপাশি আরও কয়েকটি ক্লাবের নাম। শেষ পর্যন্ত আদৌও তিনি কোথায় যোগদান করেন সেটাই দেখার বিষয়।



