সরকারি বাসে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের, ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গে (Jalpaiguri) বৃষ্টিভেজা আবহাওয়ার মধ্যেই ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের উল্লাডাবরি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের সঙ্গে…

Jalpaiguri Road Tragedy: 4 Dead, Many Hurt After Govt Bus Hits Trailer

উত্তরবঙ্গে (Jalpaiguri) বৃষ্টিভেজা আবহাওয়ার মধ্যেই ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের উল্লাডাবরি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের সঙ্গে সরকারি বাসের সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত চার জনের। দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩০ জন যাত্রী। আহতদের মধ্যে এক শিশুসহ বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, (Jalpaiguri) দুর্ঘটনাগ্রস্ত সরকারি বাসটি শিলিগুড়ির দিক থেকে আসছিল। সেই সময় উল্লাডাবরি এলাকার জাতীয় সড়কের উপর একটি ট্রেলার দাঁড়িয়ে ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, দ্রুতগতিতে আসা বাসটি ট্রেলারটিকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এরপরই বাসটি সজোরে ট্রেলারের গায়ে ধাক্কা মারে।

   

সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাসের এক পাশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। বাসের ভেতরে থাকা বহু যাত্রী আটকে পড়েন। দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যেই এলাকায় হাহাকার শুরু হয়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। বাসের ভাঙা অংশ কেটে এবং জানালা ভেঙে আহতদের বাইরে বের করে আনা হয়। পরে পুলিশ, দমকল এবং প্রশাসনের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে যোগ দেন।

রক্তাক্ত অবস্থায় বহু যাত্রীকে দ্রুত ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল এবং জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। চিকিৎসকদের একটি বিশেষ দল আহতদের চিকিৎসায় নিয়োজিত রয়েছে।

এই (Jalpaiguri) মর্মান্তিক দুর্ঘটনার খবর পৌঁছতেই তৎপর হয়ে ওঠে রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক ও পরিবহন দফতরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মণকে দ্রুত ঘটনাস্থলের পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেন। পাশাপাশি আহতদের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।

দুর্ঘটনায় (Jalpaiguri) মৃত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যম এক্স-এ ক্ষতিপূরণের ঘোষণা করেন। তিনি জানান, দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। গুরুতর আহত যাত্রীদের জন্য ঘোষণা করা হয়েছে ১ লক্ষ টাকা করে অনুদান। এছাড়া অন্যান্য আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানানো হয়েছে।