FIFA World Cup: আইভরি কোস্টের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় জার্মানির

পিছিয়ে পড়েও দমেনি জার্মানি। দেনিজ উন্দাভের জোড়া গোলে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়ে গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

germany-beat-ivory-coast-2-1-deniz-undav-brace-FIFA World Cup

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বিশ্বকাপের (FIFA World Cup) গ্ৰুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ও জয় ছিনিয়ে নিল চারবারের বিশ্বজয়ীরা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারতীয় সময় রবিবার রাত ১টা বেজে ৩০ মিনিট নাগাদ টরন্টো স্টেডিয়ামে আইভরি কোস্টের মুখোমুখি হয়েছিল জুলিয়ান নাগেলসম্যানের ছেলেরা। সম্পূর্ণ সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় জার্মান ব্রিগেড। দলের হয়ে জোড়া গোল তুলে নেন যথাক্রমে দেনিজ উন্দাজ। অন্যদিকে, আইভরি কোস্টের জার্সিতে গোল পান ইয়ানিক কেসিয়ে। তবে টুর্নামেন্টের প্রথম ম্যাচে সহজ জয় আসলেও এই দলের বিরুদ্ধে জয় সুনিশ্চিত করতে গিয়ে কার্যত কালঘাম ছুঁটেছে জার্মানির।

Read English:  Germany Edge Past Ivory Coast in Dramatic Fashion to Maintain Perfect World Cup Start

   

তবে শুরুটা খারাপ ছিল না জসুয়া কিমিচদের। প্রথম থেকেই যথেষ্ট আক্রমণে উঠে আসতে শুরু করেছিল জার্মানির। ১৮ মিনিটের মাথায় প্রতিপক্ষের গোলপোস্ট লক্ষ্য করে দুরন্ত শট নিয়েছিলেন জামাল মুসেয়ালার। লক্ষ্য ভ্রষ্ট হয়েছিল সেটি। তারপর কর্নার থেকে ২১ মিনিটে গোলের সহজ সুযোগ এসে গিয়েছিল আলেকজান্ডার পাবলোভিচের কাছে। কিন্তু ফাউলের জেরে গোল হয়ে যায় বাতিল। অপরদিকে, সুযোগ বুঝেই পাল্টা আক্রমণে উঠে আসতে শুরু করেছিল আইভরি কোস্টের ফুটবলাররা। ৩০ মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় পশ্চিম আফ্রিকার এই দেশটি।

যেটা নিঃসন্দেহে ধাক্কা ছিল জার্মান শিবিরের কাছে। তবে এগিয়ে গিয়ে ও আক্রমণের তেজ কমায়নি এমার্স ফায়ের ছেলেরা। ৩৮ মিনিটে দুরন্ত শট ইয়োয়ান বনির। কোনও রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন মানুয়েল নয়ার। তার ঠিক এক মিনিট পরেই দুরন্ত শট নিয়েছিলেন কাই হার্ভারৎস। তবে অফসাইডের দরুন বাতিল হয়ে যায় সেই গোল। প্রথমার্ধে অতিরিক্ত ৭ মিনিট সময় সংযুক্ত করা হলেও বদলায়নি ম্যাচের ফলাফল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের মুখ খুলতে তৎপর হয়ে ওঠে জার্মানি। তারপর ৬৮ মিনিটের মাথায় প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে গোল করে যান আনডাভ। ফলাফল গিয়ে দাঁড়ায় ১-১ গোল।

তারপর নির্ধারিত নব্বই মিনিটের পর অতিরিক্ত ছয় মিনিট সময় সংযুক্ত করা হয়েছিল ম্যাচ রেফারির তরফে। সেখানেই জয়সূচক গোল তুলে নেয় জার্মান ব্রিগেড। ৯৪ মিনিটের মাথায় কালু এনমেচার অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোল করে যান উন্দাজ। তারপর আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি আইভরি কোস্ট।