দক্ষিণবঙ্গে আকাশের মুখ ভার থাকলেও উত্তরবঙ্গে (Red Alert for Rain) টানা কয়েক সপ্তাহ ধরে অবিরাম বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়ার এই পরিবর্তনে পাহাড়ি ও সমতল উভয় অঞ্চলেই জনজীবন ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাগুলিতে আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে এই পাঁচ জেলার কিছু কিছু অংশে ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।কিন্তু দক্ষিণবঙ্গে আজ সকাল থেকে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলাতেই মুষলধারে বৃষ্টি হয়েছে।
আবহাওয়া দফতরের(Red Alert for Rain) মতে, এই টানা বৃষ্টির ফলে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা আরও বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যেই একাধিক স্থানে ধসের খবর পাওয়া গেছে, যার মধ্যে অন্যতম ১০ নম্বর জাতীয় সড়কের একটি অংশ। এই সড়কটি উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ লাইফলাইন হওয়ায় সেখানে ধসের কারণে যান চলাচল ব্যাহত হয়েছে। একইসঙ্গে দুধিয়া ব্রিজের অস্থায়ী ডাইভার্সন বা হিউম পাইপ সেতুর একটি অংশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এই আবহে প্রশাসন পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির কারণে আরও ধস নামার সম্ভাবনা নিয়ে সতর্কবার্তা জারি করেছে। বিশেষ করে দার্জিলিং ও কালিম্পংয়ের উচ্চ পার্বত্য অঞ্চলে মাটি আলগা হয়ে যাওয়ার কারণে নতুন করে ধস নামার ঝুঁকি প্রবল। পাশাপাশি হড়পা বানের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাহাড়ি নদী ও ঝরনার জলস্তর দ্রুত বাড়ছে, তাই পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নদী বা ঝরনার কাছাকাছি না যাওয়ার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর সিকিম, দার্জিলিং, কালিম্পং জেলায় আগামী চার দিনের জন্য কমলা সতর্কতা (Orange Alert) জারি করেছে। এর ফলে ওই অঞ্চলগুলিতে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি আরও খারাপ হলে কিছু এলাকায় লাল সতর্কতা জারি করা হতে পারে।
টানা বৃষ্টি ও ভূমিধসের কারণে উত্তরবঙ্গে আগত পর্যটকরা (Red Alert for Rain) ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেক পর্যটক হোটেলে আটকে পড়েছেন, আবার কেউ কেউ সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে গন্তব্যে পৌঁছাতে পারছেন না। এই পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার ইতিমধ্যেই একটি বিশেষ হেল্পলাইন চালু করেছে, যাতে পর্যটক ও স্থানীয় মানুষ জরুরি সহায়তা পেতে পারেন।
অন্যদিকে, উত্তরবঙ্গের সামগ্রিক পরিস্থিতি (Red Alert for Rain) পর্যালোচনার জন্য একটি উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে সভাপতিত্ব করেন পূর্ত দফতরের মন্ত্রী অজয় কুমার পোদ্দার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সচিব অন্তরা আচার্য, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলার জেলাশাসকরা এবং গণপূর্ত দফতরের ঊর্ধ্বতন আধিকারিকরা। বৈঠকে পরিস্থিতি মোকাবিলায় দ্রুত রাস্তা মেরামত, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং উদ্ধার কাজ জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।



